সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

অন্যান্য
  >
ইউক্রেন সংকট

২০২৪ এ ১০ লাখ ড্রোন কিনবে ইউক্রেন

নিউজজি ডেস্ক ২ জানুয়ারি , ২০২৪, ১৪:৪৬:১৬

  • ছবি: ইন্টারনেট

ঢাকা: ২০২৪ সালে কমপক্ষে ১০ লাখ ড্রোন কিনবে ইউক্রেন। সোমবার (১ জানুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য দেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইউক্রিনফর্মে লেখা এক কলামে রুস্তেম উমেরভ বলেন, ২০২৪ সালে কমপক্ষে ১০ লাখ ড্রোন কেনার পরিকল্পনা করেছে ইউক্রেন। প্রথমবারের মতো ড্রোনের বাস্তব প্রয়োজনীয়তা অনুধাবন করে সংখ্যাটি নির্ধারণ করা হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে প্রথম চালানের ফার্স্ট-পারসন ভিউ (এফপিভি) ড্রোনের অর্ডার দিয়েছে বলেও জানান মন্ত্রী। উমেরভ বলেন, কার্যকর রসদ, কম খরচে কেনাকাটা ও যুদ্ধের জন্য পর্যাপ্ত সংখ্যক যন্ত্রাংশ তৈরিতে কাজ করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

যুদ্ধক্ষেত্রে প্রয়োগের জন্য স্পষ্ট মানদণ্ড ও নীতিমালার অভাবের কারণে এতদিন ইউক্রেন এফপিভি কেনেনি বলেও জানান উমেরভ। মন্ত্রী আরও বলেন, সেনাবাহিনীর যা প্রয়োজন সেটাই কেনা উচিত ইউক্রেনের। ইতোমধ্যেই এর কার্যকারিতা প্রমাণ হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। যুদ্ধ প্রায় দুই বছরের কাছাকাছি পৌঁছালেও কোনও সমাধানের চিহ্ন এখনও দৃশ্যমান নয়। সাম্প্রতিক আক্রমণ ও হতাহতের জেরে দুইপক্ষই সমর শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে।

বছরের শেষ সপ্তাহে রুশ-ইউক্রেন হামলা নতুন মোড় নিয়েছে। বিস্তৃত আন্তঃসীমান্ত হামলায় কয়েক দিনের ব্যবধানে দুই পক্ষেই কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি, ডেইলি সাবাহ।

নিউজজি/এস দত্ত/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers