সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

অন্যান্য
  >
ইউক্রেন সংকট

ইউক্রেনের সেনাপ্রধান বরখাস্ত

নিউজজি ডেস্ক ৯ ফেব্রুয়ারি , ২০২৪, ০৯:৪৩:৫৮

  • ইউক্রেনের সেনাপ্রধান বরখাস্ত

ঢাকা: ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনিকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এই ঘোষণা দেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনেস্কি। এ তথ্য জানিয়েছে সিএনবিসি, ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন গণমাধ্যম।

এর মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে প্রায় দুবছর ধরে চলা যুদ্ধে বড় ধরনের সামরিক পরিবর্তন আনলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। দীর্ঘদিন ধরে জেলেনেস্কি ও জালুঝনির মধ্যে নানা বিষয়ে মতভেদ চলছিল।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, রাশিয়ার সাথে প্রতিরোধ যুদ্ধে আশানুরূপ সফলতা না আসা, ইউক্রেনের পাল্টা আক্রমণ চালাতে একের পর এক ব্যর্থতা, জনশক্তি ও যুদ্ধসরঞ্জাম ঘাটতিসহ নানা ইস্যুতে জেলেনেস্কি ও জালুঝনির মধ্যে টানাপোড়েন চলছিল।

এদিকে, নতুন সেনা প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জেনারেল ওলেকজান্দার সাইস্কায়িকে। তিনি ২০১৯ সাল থেকে ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers