রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

অন্যান্য
  >
ইউক্রেন সংকট

যুদ্ধ বন্ধের দাবিতে বিভিন্ন দেশে বিক্ষোভ

নিউজজি ডেস্ক ২৬ ফেব্রুয়ারি , ২০২৪, ০০:৩৫:৩১

  • যুদ্ধ বন্ধের দাবিতে বিভিন্ন দেশে বিক্ষোভ

ঢাকা: ইউক্রেনে রুশ হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। রাশিয়ার হামলা শুরুর দুবছর পূর্ণ হওয়ার দিনে শনিবার (২৪ ফেব্রুয়ারি) কিয়েভের সমর্থনে রাস্তায় নামে হাজারও মানুষ। খবর ভয়েস অব আমেরিকার।

এদিন বড় জমায়েত হয় কানাডার টরোন্টোতে। বিক্ষোভকারীদের হাতে দেখা যায়, বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও যুদ্ধবিরোধী ব্যানার। যুদ্ধ বন্ধে অবিলম্বে বিশ্বনেতাদের হস্তক্ষেপের দাবি জানানো হয় কর্মসূচি থেকে।

একই দাবিতে ইউক্রেনের পতাকা নিয়ে লন্ডনে জড়ো হন অনেকে। রুশ বাহিনীর আক্রমণকে বর্বর আখ্যা দিয়ে বিক্ষোভ হয়েছে জর্জিয়ার রাজধানী তিবিলিসিতেও। হাঙ্গেরির বুদাপেস্ট শহরের কেন্দ্রস্থলে মিছিলে অংশ নেয় বিক্ষোভকারীরা। সার্বিয়াতেও বিক্ষোভ কর্মসূচি পালিত হয় ইউক্রেনের সমর্থনে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers