রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

অন্যান্য
  >
ইউক্রেন সংকট

ইউক্রেনে আবাসিক অ্যাপার্টমেন্টে রাশিয়ার মিসাইল হামলা, হতাহত ৪১

নিউজজি ডেস্ক ১৩ মার্চ , ২০২৪, ১৪:০২:২৪

  • ছবি-ইন্টারনেট

ঢাকা: ইউক্রেনে দুটি আবাসিক অ্যাপার্টমেন্টে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৮ জন। আহতদের মধ্যে ১০ জন শিশু। দেশটির ক্রিভি রিহ শহরে রাশিয়ার হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। খবর রয়টার্স এবং  আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় শহর ক্রিভি রিহতে দুটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আঘাত করেছে রাশিয়ান ক্ষেপণাস্ত্র। এতে তিনজন নিহত হয়েছেন এবং আরও কমপক্ষে ৩৮ জন আহত হয়েছেন। জীবিতদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো রাতের সময়ও ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে।

দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর সের্হি লাইসাক বলেছেন, রাশিয়ার মঙ্গলবারের এই হামলায় ২৮ প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং ১০ শিশু আহত হয়েছে। লাইসাক টেলিগ্রামে লিখেছেন, ‘দুটি বিল্ডিংয়ে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, একটি পাঁচ তলা, অন্যটি ৯ তলা। আহত শিশুদের সংখ্যা ক্রমাগত বাড়ছে।’

হামলার পর ঘটনাস্থলের একটি ভিডিওতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের ওপরে আগুন জ্বলতে দেখা গেছে এবং উদ্ধারকারী দলগুলো বিধ্বস্ত ভবনের প্রবেশপথ থেকে আহতদের নিয়ে যাচ্ছে বলেও দেখা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো লিখেছেন, ‘জরুরি পরিষেবা এবং বাসিন্দাদের অনেকেই অ্যাপার্টমেন্টে অবরুদ্ধ বাসিন্দাদের উদ্ধার করছেন এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে এমন কারও খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।’

ইতোমধ্যেই ৪ জনকে উদ্ধার করা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্রিভি রিহ শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই বেড়ে উঠেছিলেন। টেলিগ্রামে তিনি বলেছেন, অনুসন্ধান অভিযান ‘যতদিন প্রয়োজন হবে ততদিন অব্যাহত থাকবে।’

রাতে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন: ‘আমরা এই হামলার জবাবে রাশিয়ান রাষ্ট্রের ক্ষতি করব - একেবারে সঠিক। ক্রেমলিনে যারা আছে তাদের অবশ্যই শিখতে হবে, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তারা শাস্তি মুক্ত থাকতে পারবে না।’

প্রসঙ্গত, ক্রিভি রিহ শহরটি প্রায়শই রাশিয়ান বাহিনীর হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers