রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

অন্যান্য
  >
ইউক্রেন সংকট

ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

নিউজজি ডেস্ক ২০ মার্চ , ২০২৪, ২৩:২৪:৩১

  • ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ঢাকা: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইউক্রেনের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে। ইউক্রেনের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি আমেরিকার নিরাপত্তা হুমকির মুখে রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

ইউক্রেনে এখন মার্কিন সহায়তার পরিমাণ কমছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইউক্রেনকে সহায়তার নতুন প্রস্তাব অনুমোদিত হয়নি। এ অবস্থায় ইউক্রেনের নিজেকে রক্ষা করার ক্ষমতাও কমছে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মনে করছেন।

জার্মানির রামস্টাইন বিমানঘাঁটিতে সহযোগী দেশগুলোর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে লয়েড অস্টিন বলেন, ‘ইউক্রেনের বিপদ বাড়ছে। তাদের টিকে থাকাই কঠিন হয়ে যাচ্ছে। আমাদের শরিক ও সহযোগী দেশগুলোকে আরও উদ্যোগী হতে হবে। যুক্তরাষ্ট্রকেও হতে হবে।’

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠ। কংগ্রেসে এখনো ইউক্রেনের জন্য ছয় হাজার কোটি ডলারের নতুন সহায়তা প্যাকেজ অনুমোদন পায়নি। এই পরিস্থিতিতে দুই বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার সাথে লড়াই চালিয়ে যাওয়া কিয়েভকে সহায়তা পাঠানোর উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র। 

কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন অর্থসহায়তা কমে যাওয়ার প্রভাব এখন ইউক্রেনের ওপর ব্যাপকভাবে পড়ছে। এর আগে গত সপ্তাহে রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আবারও বিপুল অংকের অস্ত্র সহায়তা প্যাকেজ পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তা প্যাকেজের আকার ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। এই সহায়তা প্যাকেজের ভেতরে গোলাবারুদ, রকেট এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্রও রয়েছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার মিত্রদের কাছে যুদ্ধের সহযোগিতা বাড়ানোর আবেদন জানিয়েছেন। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers