সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

অন্যান্য
  >
ইউক্রেন সংকট

খারকিভে রাশিয়ার মিসাইল হামলায় হতাহত ১২

নিউজজি ডেস্ক ২১ মার্চ , ২০২৪, ১১:৩১:৩৮

  • ছবি-ইন্টারনেট

ঢাকা: ইউক্রেনের খারকিভে রাশিয়ার মিসাইল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন ৫ জন। আহত আরও ৭ জন। খবর রয়টার্স

কিয়েভ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় শহরটির শিল্প এলাকায় ছোড়া হয় মিসাইল। বিস্ফোরণের কারণে আগুন ধরে যায় একটি প্রিন্টিং হাউজে। ছড়িয়ে পড়ে ২ হাজার বর্গমিটার এলাকা জুড়ে। ভেতরে আটকে পড়া আরও ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়।

ইউক্রেনে দুবছর ধরে চলা রুশ আগ্রাসনে বহুবার হামলার টার্গেট হয়েছে খারকিভ। হামলার শিকার হয়েছে রুশ বিমান ঘাঁটিও। মস্কোর সাড়ে চারশ মাইল দক্ষিণ পূর্বে সারাতোভ অঞ্চলে চালানো হয় ড্রোন হামলা। রাশিয়ার দূরপাল্লার বোম্বার রাখা হতো ওই ঘাঁটিতে। স্থানীয় প্রশাসনের দাবি, ড্রোন আঘাত করলেও হয়নি কোনো ক্ষয়ক্ষতি।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers