রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

অন্যান্য
  >
ইউক্রেন সংকট

অস্ত্রের অভাব, পরাজয়ের মুখোমুখি পড়তে পারে ইউক্রেন: জেলেনস্কি

নিউজজি ডেস্ক ৮ এপ্রিল , ২০২৪, ১৩:৪১:৩০

  • ছবি-ইন্টারনেট

ঢাকা: যুদ্ধক্ষেত্রে গোলাবারুদ ও অস্ত্রের অভাবে ইউক্রেন পরাজয়ের মুখ দেখতে পারে বলে মনে করছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কি। রবিবার তিনি বলেন, মার্কিন কংগ্রেসে সামরিক সহায়তার প্যাকেজ আটকে থাকায় ভূ-খন্ডের আরো জমি দখল করতে পারে রাশিয়া। তাদের জন্য বিষয়টি সহজ হয়ে উঠছে বলে তিনি সতর্ক করেন।

এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

তিনি বিশেষ করে মার্কিন কংগ্রেসের কাছে সেই বার্তা পৌঁছে দেবার আর্জি জানান। তার মতে, সেই সহায়তা ছাড়া ইউক্রেনের পক্ষে টিকে থাকা সহজ হবে না।

গত দুই বছরেরও বেশি সময় ধরে রুশ হামলা সত্ত্বেও ইউক্রেন প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। দেশের প্রায় এক পঞ্চমাংশ দখল করতে সক্ষম হলেও রাশিয়া সাম্প্রতিক কালে নতুন করে বেশি জমি দখল করতে পারেনি।

কিন্তু এবার নিয়ন্ত্রণ রেখার কাছে চারসিভ ইয়ার নামের এলাকা রাশিয়ার দেশের হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ শহর ক্রামাটর্স্ক থেকে ৩০ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত এই এলাকা হাতছাড়া হলে, ইউক্রেন কঠিন পরিস্থিতির মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়া সেই এলাকার ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে বলে সেনাবাহিনী জানিয়েছে। চারসিভ ইয়ারের বাইরে দুটি ছোট শহরের ওপর সরাসরি হামলা চলছে।

উত্তর পূর্বে খারকিভ শহরের ওপরেও রাশিয়ার হামলা বাড়ছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার  জন্য যথেষ্ট সরঞ্জামের অভাবের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন।

রাশিয়ার ভূখণ্ডের ওপর ইউক্রেনের ড্রোন হামলা বেড়ে গেছে। রাশিয়া অবশ্য বেলগোরোদ ও ব্রিয়ানস্ক অঞ্চলে ১৫টি ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে। বিচ্ছিন্ন হামলার মাধ্যমে ইউক্রেন কিছু সাফল্য পেলেও সার্বিকভাবে রুশ হামলার মাত্রা কমাতে সক্ষম হচ্ছে না। -ডয়চে ভেলে

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers