সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

অন্যান্য
  >
ইউক্রেন সংকট

খারকিভে আবাসিক ভবনে রাশিয়ার হামলা আহত ৬

নিউজজি ডেস্ক ২৪ এপ্রিল , ২০২৪, ১৫:০৯:৫৫

  • ছবি-ইন্টারনেট

ঢাকা: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (২৪ এপ্রিল) ভোরে চালানো এই হামলায় ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছেন ছয়জন। টেলিগ্রামে এই তথ্য জানিয়েছেন শহরটির গভর্নর ওলেহ সিনহুবভ। খবর রয়টার্স।

গভর্নরের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার করা এই হামলায় শহরের কেন্দ্রীয় জেলায় তিনটি আবাসিক ভবন, দুটি অফিস, তিনটি অনাবাসিক ভবন এবং একটি গ্যাস পাইপলাইন ক্ষতির মুখে পড়েছে। এই ঘটনায় প্রায় ৫৬৮টি জানালা এবং ৩৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন সিনেহুবভ।

শহরের মেয়র ইহোর তেরেখভ ইউক্রেনীয় টিভিকে জানিয়েছেন, দুটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছিল। তবে শহরের আবাসিক এলাকায় উল্লেখযোগ্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি রুশ সূত্রের বরাত দিয়ে বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, তাদের করা এই হামলাটি খারকিভের সেনা কোয়ার্টারে আঘাত হানে। সেখানে ইউক্রেনের সামরিক কর্মীরা অবস্থান করছিলেন। তবে স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি রয়টার্স।

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers