রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

অন্যান্য
  >
ইউক্রেন সংকট

রাশিয়ায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

নিউজজি ডেস্ক ১২ মে , ২০২৪, ১৫:০৭:৫৫

  • রাশিয়ায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

ঢাকা: রুশ সীমান্ত প্রদেশ বেলগ্রোদ, কুরস্ক ও দ্যোনেস্ক শহরে ড্রোন হামলা করেছে ইউক্রেন। ওই হামলায় পাঁচ জন নিহত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পূর্ব ইউক্রেনের রুশ অধিকৃত ডনেস্ক অঞ্চলের প্রধান ডেনিস পুশিলিন বলেন, ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ডনেস্ক শহরের একটি রেস্তোরাঁয় আঘাত করেছে।  সেই ঘটনায় তিন জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আটজন আহত হয়েছে। 

বেলগোরোড অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে বলেন, নভোস্ট্রোয়েভকা-পারভায়ার সীমান্ত গ্রামে একটি ইউক্রেনীয় ড্রোন এক ট্রাকে আঘাত করে। সেখানে একজন নিহত এবং একজন আহত হয়েছে। কুরস্ক অঞ্চলের রোমান স্টারোভয়েট বলেন, এখানেও ড্রোন হামলায় একজন বেসামরিক নাগরিক মারা গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় ড্রোন ও রকেট আর্টিলারি হামলাকে প্রতিহত করেছে রুশ বাহিনী। মন্ত্রণালয় বলছে, রাশিয়ার বেলগ্রোদ, কুরস্ক ও ভলগোগ্রাদ অঞ্চলে ২১টি রকেট এবং ১৬টি ড্রোন ভূপাতিত করেছে তারা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers