রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ , ২৩ জিলকদ ১৪৪৭

অন্যান্য
  >
ইউক্রেন সংকট

খারকিভের উত্তরে আরও সেনা জড়ো করছে রাশিয়া: ইউক্রেন

নিউজজি ডেস্ক ৩০ মে , ২০২৪, ১৭:৪০:০৯

  • ছবি-ইন্টারনেট

ঢাকা: ইউক্রেনের খারকিভের উত্তরে আরও সেনা জড়ো করছে রাশিয়া। চলতি মাসে সেখানে বড় ধরনের হামলা চালিয়েছিলো রুশ বাহিনী। তবে অঞ্চলটিতে একটি বড় ধরণের অগ্রগতির জন্য তাদের আরও সেনা প্রয়োজন। বৃহস্পতিবার (৩০ মে) এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের শীর্ষ কমান্ডার। খবর রয়টার্স

ইউক্রেন বলছে, খারকিভ অঞ্চলের উত্তর-পূর্বের সম্মুখভাগের পরিস্থিতি স্থিতিশীল করতে সক্ষম হয়েছে ইউক্রেনের সেনারা। ১০ মে একটি আন্তঃসীমান্ত হামলা শুরু করেছিল রুশ বাহিনী। ইউক্রেন যুদ্ধের ২৭ মাসের মাথায় করা এই হামলা যুদ্ধক্ষেত্রে একটি নতুন সম্মুখভাগ তৈরি করেছিল এবং কিয়েভকে পূর্বাঞ্চল থেকে সেনা সরিয়ে উত্তরাঞ্চলে মোতায়েন করতে বাধ্য করেছিল।

কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি বলেছেন, খারকিভ অঞ্চলের উত্তরে দুটি প্রধান লাইনে হামলা করার জন্য অন্যান্য অঞ্চল থেকে অতিরিক্ত রেজিমেন্ট ও ব্রিগেড মোতায়েন অব্যাহত রেখেছে রাশিয়া। একইসঙ্গে প্রশিক্ষণকেন্দ্র থেকেও সেনাদের মোতায়েন করছে দেশটি। এর মধ্যে দুটি ছোট গ্রামের মধ্যবর্তী স্ট্রিলেচা-লিপ্সি এলাকা ও সীমান্ত শহর ভোভচানস্কের আশেপাশে রাস্তায় উভয়পক্ষের সেনাদের মধ্যে লড়াই হয়েছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি বিবৃতিতে সিরস্কি বলেছেন, ‘জড়ো হওয়া রুশ বাহিনী বর্তমানে একটি বড় পরিসরের হামলায় সাফল্য অর্জন করতে ও আমাদের প্রতিরক্ষার গুড়িয়ে দিতে পারবে না।’

ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, তাদের বাহিনী এই এলাকায় প্রতিরক্ষারেখা শক্তিশালী করায় কাজ করছে। বৃহস্পতিবার তারা খারকিভের সম্মুখভাগে স্টারিটসিয়া গ্রামের কাছে রুশ বাহিনীর হামলা প্রতিহত করেছে।

ইউক্রেনের ন্যাশনাল গার্ডের মুখপাত্র রুসলান মুজিচুক বলেছেন, গতকাল খারকিভ অঞ্চলে রুশ বাহিনী অগ্রসর হতে পারেনি।

সিরস্কি বলেছেন, ইউক্রেনের নিজেদের তেরি করা ‘গোলাবারুদের ভাণ্ডার’ রুশ বাহিনীর হামলার ক্ষমতা হ্রাস করায় ভূমিকা রেখেছে।

তার এমন মন্তব্য কিয়েভের আর্টিলারি গোলাবারুদের তীব্র ঘাটতি যে পূরণ হচ্ছে তা প্রকাশ করছে। কেননা, কয়েক মাস বিলম্বের পর অবশেষে এপ্রিলে একটি বড় সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আমেরিকার সরবরাহ করা অস্ত্র ইউক্রেনের সম্মুখভাগগুলোকে স্থিতিশীল করায় সহায়তা করছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলেই বেশিরভাগ হামলা পরিচালনা করছে রাশিয়া। ফেব্রুয়ারিতে রুশ সেনারা দোনেৎস্ক অঞ্চলের আভদিভকা শহর দখল করার পর থেকে সেখানে ক্রমবর্ধমান অগ্রগতি লাভ করে দেশটি।

নিউজজি/ এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers