সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ , ২৪ জিলকদ ১৪৪৭

অন্যান্য
  >
ইউক্রেন সংকট

লুহানস্কে ইউক্রেনের ভয়াবহ হামলা

নিউজজি ডেস্ক ৮ জুন , ২০২৪, ১২:১৪:০২

  • লুহানস্কে ইউক্রেনের ভয়াবহ হামলা

ঢাকা:মার্কিন মিসাইল দিয়ে রুশ নিয়ন্ত্রিত লুহানস্কে ভয়াবহ হামলা চালানোর অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ, শুক্রবারের এই হামলায় শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শহরটিতে ৫টি মিসাইল ছুড়েছিল কিয়েভ সেনারা, যারমধ্যে চারটি ভূপাতিত করলেও আবাসিক এলাকায় একটি মিসাইল আঘাত হানে। আর তাতেই ঘটে হতাহতের ঘটনা।

এদিকে, দোনেস্কের আরও একটি এলাকা দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। এছাড়া, কৃষ্ণ সাগরে তিনটি চালকবিহীন বোট ধ্বংসের দাবিও দেশটির। ইউক্রেনের পাল্টা দাবি, বিভিন্ন ফ্রণ্টে প্রতিহত করা হয়েছে রুশ হামলা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers