মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

অন্যান্য
  >
নির্বাচন

বাংলাশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ শামির, টেস্ট নিয়েও শঙ্কা

ক্রীড়া ডেস্ক ৩ ডিসেম্বর , ২০২২, ১৩:০২:১৬

  • ছবি: ক্রিকইনফো

রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে লড়াই। তার আগে শনিবার বিরাট কোহলি-রোহিত শর্মাদের দুঃসংবাদ দিলেন তারকা পেসার মোহাম্মদ শামি। এ পেসার চোটে পড়ায় ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। তাকে টেস্ট সিরিজে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। 

আপাতত বিসিসিআইয়ের চিকিৎসক দলের পর্যবেক্ষণে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে আছেন শামি। টেস্ট সিরিজে খেলতে পারবেন কি না, সে ব্যাপারে কিছু নিশ্চিত করেনি বিসিসিআই।
 
শামির বদলি হিসেবে দলে নেওয়া উমরান মালিককে। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে ওয়ানডে অভিষেকও হয় এই ফাস্ট বোলারের। নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডেই খেলেছিলেন।
 
এর আগে বাংলাদেশ সফর থেকে ছিটকে যান রবীন্দ্র জাদেজা ও যশ দয়াল। গত সেপ্টেম্বরে ডান হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল জাদেজার। সেটি থেকে সেরে উঠতে পারেননি। দয়ালের চোট পিঠে। টেস্টেও জাদেজাকে পাওয়া নিয়ে সংশয় আছে।।
 
ভারতের ওয়ানডে স্কোয়াড:
 
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্ত (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, কুলদীপ সেন, উমরান মালিক।
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers