শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ , ১ রবিউল আউয়াল ১৪৪৮

অন্যান্য
  >
নির্বাচন

রেকর্ড গড়লেন ধানের শীষের সুলতান মনসুর

মৌলভীবাজার প্রতিনিধি ৩০ ডিসেম্বর , ২০১৮, ২৩:২৯:১৪

  • রেকর্ড গড়লেন ধানের শীষের সুলতান মনসুর

মৌলভীবাজার : মৌলভীবাজার-২ আসনে রেকর্ড গড়ে জয় লাভ করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

জানা যায়, মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীক কখনও জয়ী হতে পারেনি। এমনকি কখনও তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে আসতে পারেনি বিএনপির কোনও প্রার্থী। বরং ১৯৯১ এবং ২০০১ সালে এ আসনে দুইবার জামানত হারায় বিএনপি।

এবার এই আসনে ধানের শীষের প্রতীক নিয়ে লড়লেন ঐক্যফ্রন্টের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। জয়ী হয়ে রেকর্ড গড়েছেন তিনি।

মৌলভীবাজার-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোট ৯৩টি কেন্দ্রের মধ্যে সুলতানের ধানের শীষ নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ৭৮২ ভোট। অন্যদিকে নৌকা নিয়ে শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৪৭ ভোট।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers