বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

অন্যান্য
  >
নির্বাচন

নেত্রকোনায় নৌকা-৪, স্বতন্ত্র ২ ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ জন নির্বাচিত

নেত্রকোনা প্রতিনিধি ১১ মার্চ , ২০১৯, ০০:১৭:০৩

  • নেত্রকোনায় নৌকা-৪, স্বতন্ত্র ২ ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ জন নির্বাচিত

নেত্রকোনা : জেলার ৮টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। ৮ উপজেলায় চেয়ারম্যান পদে ১৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, নেত্রকোনা সদর উপজেলায় চেয়ারম্যন পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক তফসির উদ্দিন খান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কেন্দুয়া উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), মোহনগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদ ইকবাল, খালিয়াজুরী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া জব্বার, মদন উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান, কলমাকান্দা উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা আবদুল খালেক তালুকদার, বারহাট্টা উপজেলায় আওয়ামী লীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী মাইনুল হক কাসেম, দুর্গাপুর উপজেলায় আওয়ামী লীগের (বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers