বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

অন্যান্য
  >
নির্বাচন

চন্দনাইশে ভোটকেন্দ্রে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ

চট্টগ্রাম অফিস ২৪ মার্চ , ২০১৯, ১১:৩৯:১৩

  • চন্দনাইশে ভোটকেন্দ্রে গোলাগুলি, পুলিশ সদস্য গুলিবিদ্ধ

চট্টগ্রাম: তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট শুরুর দেড় ঘণ্টার মাথায় চন্দনাইশে ভোটকেন্দ্র দখল নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় ফরহাদ হোসেন নামে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিক্যার কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে জানান, পূর্ব চন্দনাইশের চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলে নিতে দুপক্ষের গোলাগুলিতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো অন্তত পাঁচজন। তবে কোন দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছেন তা তিনি নিশ্চিত করতে পারেননি।

এদিকে চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, গুলিবিদ্ধ পুলিশ সদস্যকে বহনকারী অ্যাম্বুলেন্সটি পটিয়া এলাকা অতিক্রম করছে। তার চিকিৎসার জন্য ইতোমধ্যেই চমেকের জরুরি বিভাগে ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে গতকাল রাতে নির্বাচনের আগ মুহূর্তে উপজেলার খান হাট এলাকায় একটি নির্বাচনী গোপন বৈঠকে হানা দিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers