বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

অন্যান্য
  >
নির্বাচন

রায়পুরে একটি কেন্দ্রে আড়াই ঘন্টায় ৩ ভোট

লক্ষ্মীপুর প্রতিনিধি ২৪ মার্চ , ২০১৯, ১২:৪৪:১০

  • ছবি সংগৃহীত

লক্ষ্মীপুর: তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের পাঁচ উপজেলার ৪৫৮টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। রোববার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে ৪টা পর্যন্ত।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোটারের উপস্থিতি দেখা যায়নি। এই কেন্দ্রে এক হাজার ৩১ মহিলা ভোটারের মধ্যে দুটি বুথে আড়াই ঘন্টায় ৩টি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার কামরুল হাসান। আর পুরুষ বুথের চারটির একটিতেও কোনো ভোটই পড়েনি। বাকি তিনটিতে ৩০ ভোট পড়েছে বলে জানা গেছে।

এদিকে লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার ৪৫৮টি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মত নয় বলে খোঁজ নিয়ে জানা গেছে।

অন্যদিকে নির্বাচনী সহিংসতা এড়াতে ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers