শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ , ১ রবিউল আউয়াল ১৪৪৮

অন্যান্য
  >
নির্বাচন

জাল ভোট দেয়ার অভিযোগে ৪ নারী আটক

চট্টগ্রাম অফিস ৩১ মার্চ , ২০১৯, ১৬:৩১:০৯

  • ছবি সংগৃহীত

চট্টগ্রাম: চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে লোহাগাড়ায় জাল ভোট দেওয়ার অভিযোগে চার নারীকে আটক করা হয়েছে। রোববার দুপুর ২টার দিকে লোহাগাড়ার পুটিবিলা গৌড়স্থান আখতারুল উলুম দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- লোহাগাড়া উপজেলার পুটিবিলা গ্রামের চৌধুরী পাড়ার কামালের স্ত্রী আনোয়ানা বেগম, একই পাড়ার আব্দুল মালেকের স্ত্রী রেখা আক্তার, একই পাড়ার রাসেল চৌধুরীর স্ত্রী খুশিদা আক্তার এবং একই গ্রামের বেল্লাল পাড়ার তাজুল ইসলাম স্ত্রী খুরশিদা বেগম।

নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করে জানান, বুথে ঢুকে ভোট দেওয়ার সময় ওই চার মহিলাকে দেখে সন্দেহ হলে তাদের যাছাই বাছাই করে দেখেন তারা জাল ভোট দিতে এসেছিল। তাদের আটক করে প্রিজাইডিং অফিসার রুমে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers