শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ , ১ রবিউল আউয়াল ১৪৪৮

অন্যান্য
  >
নির্বাচন

ময়মনসিংহ সিটি মেয়র পদে নৌকার প্রার্থী টিটু

নিউজজি ডেস্ক ৬ এপ্রিল , ২০১৯, ০১:২৫:২১

  • ময়মনসিংহ সিটি মেয়র পদে নৌকার প্রার্থী টিটু

ঢাকা : ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইকরামুল হক টিটু। শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির এক সভায় মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

১৪ অক্টোবর ময়মনসিংহ পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের উন্নতি হওয়া গেজেট প্রকাশ হওয়ার পর বিলুপ্ত হয় ইকরামুল হক টিটুর পৌরসভার মেয়র পদ। দুই দিন পরই ১৬ অক্টোবর তাকেই সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। ময়মনসিংহ সিটি নির্বাচনে ভোট ৫ মে। ৮ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৭ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বয়ড়া ও আকুয়া ইউনিয়নের পুরোটা এবং খাগডহর, চর ঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়া ইউনিয়নের আংশিক এলাকা নিয়ে গত বছর অক্টোবরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠনের গেজেট প্রকাশ করে সরকার। এর আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার; ভোটার আছেন ৩ লাখ ২ হাজার ১০৯ জন।

চলতি বছরের ২৮ জানুয়ারি ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ভাগ করে সীমানা সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। প্রসঙ্গত, ময়মনসিংহ আড়াইশ বছর পুরনো জেলা। এরপর ১৮৬৯ সালে গঠন হয় ময়মনসিংহ পৌরসভা। গত ১৪ অক্টোবর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করে গেজেট প্রকাশ করা হয়। এটি দেশের ১২তম সিটি কর্পোরেশন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers