রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

অন্যান্য
  >
নির্বাচন

ধামরাইয়ে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নিউজজি ডেস্ক ২৮ ডিসেম্বর , ২০২০, ২০:০২:৩০

  • সংগৃহীত

ঢাকা: ধামরাইয়ে পৌরসভা নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু। সোমবার (২৮ ডিসেম্বর) পৌরসভার বাগনগর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন তিনি।

নাজিম উদ্দিন বলেন, ওসি সাহেবকে ৫০ বার কল দিলাম। তাকে পাওয়া যায় না। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত দিয়েছি। এই মর্মে, আমি পুন:নির্বাচন চাই। আমি এই নির্বাচন মানি না। এটা প্রহসনের নির্বাচন। ২১টা কেন্দ্র থেকেই আমার এজেন্ট বের করে দেয়া হয়েছে।

এদিক, আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম কবির মোল্লা সকালে ভোট প্রদান শেষে সাংবাদিকদের বলেন, আমার মনে হচ্ছে অন্যান্য বারের চেয়ে এবার পৌরসভা নির্বাচনকে মানুষ সাদরে গ্রহণ করেছে। আমি প্রায় ১০টা কেন্দ্র ঘুরে এসেছি। কনকনে শীতের মধ্যেও মানুষ সকাল ৭টায় ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে।

গোলাম কবির বলেন, এই উৎসব দেখে আমার মনে হচ্ছে ৭০-৮ শতাংশ ভোট কাস্ট হবে। আমি আশাবাদী গত ৫ বছরে আমার কর্মদক্ষতা দিয়ে আমরা ধামরাই পৌরসভাকে একটা নান্দনিক পৌরসভায় রূপান্তরিত করেছি। একটা আধুনিক মডেল পৌরসভায় করার জন্য মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করে যাচ্ছি। আশা রাখি ধামরাইয়ের মানুষ ভুল করবে না। তারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে।

বিএনপি মেয়র প্রার্থী নির্বাচন প্রত্যাহার করেছেন কিনা, সে ব্যাপারে ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কমিশনার মুনীর হোসাইন খান বলেন, আমি পাই নাই। কোথায় দিয়েছে আমি জানি না।

নিউজজি/আইএইচ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers