রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ , ২৪ সফর ১৪৪৮

অন্যান্য
  >
নির্বাচন

কাউন্সিলর পদে ৯ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই

নিউজজি ডেস্ক ১ জানুয়ারি , ২০২১, ১২:৪৩:৩০

  • সংগৃহীত

ঢাকা: লাকসাম পৌরসভা নির্বাচনে একাধিক প্রার্থী না থাকায় কাউন্সিলর পদে ৯ প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ছয়জন সাধারণ কাউন্সিলর ও তিনজন সংরক্ষিত নারী কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তৃতীয় দফায় আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য লাকসাম পৌরসভা নির্বাচনে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। মেয়র ও কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান পৌর মেয়র মো. আবুল খায়ের এবং বিএনপি মনোনীত প্রার্থী বেলাল রহমান মজুমদার।

পৌরসভার ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মো. উল্লাহ, ২নং ওয়ার্ডে মো. খলিলুর রহমান, ৩নং ওয়ার্ডে অ্যাড. মাসুদ হাছান, ৪নং ওয়ার্ডে মো. আবদুল আজিজ, ৫নং ওয়ার্ডে মনসুর আহমদ মুন্সি ও আবুল কাশেম, ৬নং ওয়ার্ডে আবু সায়েদ বাচ্চু, রুহুল আমিন, বেলায়েত হোসেন, আবুল হোসেন বাবুল, জসিম উদ্দিন ও সুজন হোসেন, ৭নং ওয়ার্ডে মো. শাহজাহান মজুমদার ও সোহেল রানা, ৮নং ওয়ার্ডে মো. দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ডে গোলাম রাব্বানী এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২, ৩ নং ওয়ার্ডে নাসিমা আক্তার, ৪, ৫, ৬নং ওয়ার্ডে নাসিমা সুলতানা ও ৭, ৮, ৯নং ওয়ার্ডে মুশফিকা আলম মিতা মনোনয়নপত্র দাখিল করেন।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসানের নিকট প্রার্থীরা এ মনোনয়পত্র দাখিল করেন।

নিউজজি/আইএইচ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers