মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

কেমন ছিল আগের সব টি-টোয়েন্টির বিশ্ব আসর?

ক্রীড়া ডেস্ক ১ জুন , ২০২৪, ১৪:০১:১০

  • কেমন ছিল আগের সব টি-টোয়েন্টির বিশ্ব আসর?

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর এরইমধ্যে ১৮টি বছর পেরিয়ে গেছে। দেখতে দেখতে চলে এসেছে আরও একচি  টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ টুর্নামেন্টের নবম আসর মাঠে গড়াবে রোববার। তার আগে দেখে নিতে পারেন সংক্ষিপ্ত পরিসরের এ টুর্নামেন্টের অতীত ইতিহাস। 

 ২০০৩ সালে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কাউন্টি ক্রিকেটে টি-টোয়েন্টি ক্রিকেট চালু করার চার বছর পর ২০০৭ সালে শুরু হয় ২০ ওভারের এই বিশ্বকাপ। এবার হবে এই বিশ্বকাপের নবম আসর। এবারই প্রথম এক টুর্নামেন্টে ৫৫টি খেলা হবে যা আইসিসি’র ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হওয়া টুর্নামেন্ট। খেলতে নামবে তিনটি নতুন দল। যুক্তরাষ্ট্র, কানাডা ও উগান্ডা প্রথমবার খেলবে বিশ্বকাপ। ২০২২ সাল পর্যন্ত আটটি টুর্নামেন্টে এখন পর্যন্ত মোট ২১টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড জিতেছে দু’টি করে শিরোপা। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার হাতে শিরোপা উঠেছে একবার করে। এবার দেখে নিন কেমন ছিল আগের ৮ টি-টোয়েন্টির বিশ্ব আসর। 

প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ: 

২০০৭ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ১২টি দল নিয়ে। দলগুলো হল: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, কেনিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়া এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ রানে পরাজিত করে ভারত প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রীলঙ্কা ২০০৭ সালে এক ম্যাচে সর্বোচ্চ ২৬০ রান করে কেনিয়ার বিপক্ষে। যে রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি। সেই ম্যাচে ১৭২ রানে জয়লাভ করে শ্রীলঙ্কা। যেকোনো দলের জন্য এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ ব্যবধানে জয়।

দ্বিতীয় বিশ্বকাপ: 

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর বসেছিল ইংল্যান্ডে ২০০৯ সালে। সেবার এ টুর্নামেন্টে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস নতুন দেশ হিসেবে জায়গা পায়।  এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। লর্ডসের ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা উল্লাসে মেতেছিল পাকরা।

তৃতীয় বিশ্বকাপ: 

 ২০১০ সালে মাঠে গড়িয়েছিল তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপে একমাত্র নতুন দেশ যুক্ত হয় আফগানিস্তান। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হওয়া এই টুর্নামেন্টে ইংল্যান্ড ৭ উইকেটে অস্ট্রেলিয়াকে পরাজিত করে শিরোপা হাতে নেয়।  

৪র্থ বিশ্বকাপ: 

১২ দলকে নিয়ে ২০১২ সালে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়। আগের বিশ্বকাপের সব দলই এখানে খেলার সুযোগ পায়। প্রথমবারের মতো এশিয়ায় অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে ৩৬ রানে হারিয়ে শিরোপা জয় করে ওয়েস্ট ইন্ডিজ।

৫ম বিশ্বকাপ:

 ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন দল হিসেবে জায়গা পায় হংকং, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। প্রথমবারের মতো ১৬ দলের এই বিশ্বকাপ ব্যাপক উত্তেজনা ছড়ায় বিশ্বে। বাংলাদেশের মাটিতে হওয়া এই টুর্নামেন্টে আগের বিশ্বকাপের রানার্সআপ শ্রীলঙ্কা ৬ উইকেটে ভারতকে হারিয়ে শিরোপা জয় করে। শ্রীলঙ্কা প্রথম কোনো দল যারা এই টুর্নামেন্টের তিনটি ফাইনাল খেলেছে। ২০১৪ বিশ্বকাপে ৩১৯ রান করেন বিরাট কোহলি। যা এখন পর্যন্ত কোনো আসরে সর্বোচ্চ। দল হিসেবে সর্বনিম্ন  রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড নেদারল্যান্ডসের। ২০১৪ সালে শ্রীলঙ্কার সঙ্গে ৩৯ রানে অলআউট হয় তারা।

৬ষ্ঠ বিশ্বকাপ: 

২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ টুর্নামেন্টে নতুন দল হিসেবে অংশ নেয় ওমান। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ইংল্যান্ডকে পরাজিত করে ২য় বারের মতো শিরোপা হাতে নেয়।

৭ম বিশ্বকাপ: 

৫ বছর পর ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসর বসে। নতুন দল হিসেবে নাম লেখায় নামিবিয়া ও পাপুয়া নিউগিনি। অস্ট্রেলিয়া ৮ উইকেটে নিউজিল্যান্ডকে পরাজিত করে প্রথমবারের মতো টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়। আরব আমিরাতে হওয়া এই টুর্নামেন্টের আয়োজক দেশ ছিল ভারত। কোভিড-১৯ এর ধাক্কায় ৫ বছর পিছিয়ে যাওয়া এই টুর্নামেন্ট আবারো চাঙ্গা ভাব আনে ক্রিকেট বিশ্বে। 

৮ম বিশ্বকাপ: 

৮ম টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে। নতুন কোনো দল সুযোগ পায়নি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে ইংল্যান্ড। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers