মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়ায় মাঠে গড়াল টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক ২ জুন , ২০২৪, ০৭:৩৩:১৫

  • ছবি: ক্রিকইনফো

মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো ক্রিকেটের কোন বিশ্ব আসর আয়োজিত হচ্ছে। রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের বল মাঠে গড়িয়েছে। এদিন বাংলাদেশ সময় সকাল ৬. ৩০ মিনিটে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা। ‘এ’ গ্রুপের এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ৫৫ ম্যাচ আর ২৮ দিনের এই ক্রিকেট যজ্ঞ। ফ্লোরিডার ডালাসে প্রেইরি ভিউ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে প্রথম ম্যাচটি। 

উদ্বোধনী ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক প্যাটেল। তবে বিশ্বকাপের প্রথম এই ম্যাচের আগে আয়োজন ছিল সাদামাটা। কোনোপ্রকার উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই মাঠে গড়িয়েছে বিশ্বকাপের প্রথম ম্যাচটি। 

ইউএসএ টুডের বরাতে ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলেও, সেখানে বড় আকারের কোনো উদ্বোধনী অনুষ্ঠান রাখেনি আইসিসি। মাঠে খেলা গড়ানোর ১০ মিনিট আগে ক্ষুদ্র পরিসরে একটি আয়োজন। তবে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের আগে গায়ানার মাঠে হবে মূল উদ্বোধনী অনুষ্ঠান।  তবে সেই অনুষ্ঠানেও কারা থাকছেন সে সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।

গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ক্ষুদ্র অনুষ্ঠান চললেও তাতে খুব বেশি উৎসবের আবহও যেমন দেখা যায়নি। তেমনি সম্প্রচারকারী চ্যানেলেও সেখানকার কোনো কার্যক্রম দেখানো হয়নি। গড়পড়তা আতশবাজির উৎসব দিয়েই ডালাসের মাঠে গড়িয়েছেন বিশ্বকাপের প্রথম ম্যাচ।

এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে সর্বোচ্চ ২০টি দেশ। আটলান্টিকের পাড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হচ্ছে বৈশ্বিক এই আসর। ২০ দল ৪ গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে বিশ্বকাপের মূল পর্বে। 

নিউজজি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers