শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ , ২৪ মুহররম ১৪৪৮

অন্যান্য
  >
বিশ্বকাপ

অনায়াস জয়ে সবার আগে সুপার এইটে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক ১২ জুন , ২০২৪, ০৯:৪৭:৩১

  • ছবি: ক্রিকইনফো

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে সুপার এইটের জায়গা নিশ্চিত করল অস্ট্রেলিয়া। বুধবার বাংলাদেশ সময় সকালে শুরু হওয়া ম্যাচে দলটি  ৯ উইকেটে হারিয়েছে নামিবিয়াকে। এদিন বল হাতে শুরুতে ম্যাচের ভাগ্য গড়েন অ্যাডাম জ্যাম্পা, মার্কাস স্টয়নিসরা। পরের কাজটা খুব সহজেই সারেন ডেভিড ওয়ার্নার (২০), ট্যাভিস হেড (৩৪*)ও  মিচেল মার্শ (১৮*)। 

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে নামিবিয়ার করে মাত্র ৭২ রান। জবাব দিতে নেমে ৫.৪ ওভারেই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। এরফলে ওমান, ইংল্যান্ডের পর এবার নামিবিয়াকে উড়িয়ে ‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবে সুপার এইটে নাম তুলল অস্ট্রেলিয়া।

বুধবার ৪ ওভারে মাত্র ১২ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ের ভীত গড়ে দেন লেগ স্পিনার জ্যাম্পা। একইসঙ্গে এদিন দেশের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে একশ উইকেট পূর্ণ করেন তিনি। টানা দ্বিতীয় ম্যাচে তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।

মামলি লক্ষ্য তাড়ায় খুব একটা বেগ পেতে হয়নি ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড ও মিচেল মার্শদের। তৃতীয় বলে বাউন্ডারি মারেন ওয়ার্নার। পরের ওভারে ডেভিড ভিসার বলে দুই চারের পর মারেন ইনিংসের প্রথম ছক্কা। তবে পরের বলেই তাকে ফিরিয়ে দেন ভিসা। এরপর আর উইকেট পড়তে দেননি হেড ও মার্শ। মাত্র ২৪ বলে ৫৩ রানের অবিছিন্ন জুটিতে ম্যাচ শেষ করে ফেরেন তারা দুজন। ৫ চারের সঙ্গে ২ ছক্কায় ১৭ বলে ৩৪ রান করেন হেড। ৩ চার ও ১ ছক্কায় মার্শের সংগ্রহ ৯ বলে ১৮ রান।

এর আগে টস জিতে ফিল্ডিং নিয়ে শুরু থেকেই নামিবিয়াকে চেপে ধরে অস্ট্রেলিয়া। প্রথম ছয় ওভারে ৩ উইকেটে মাত্র ১৭ রান করতে পারে নামিবিয়া। এরপর আক্রমণে আসেন জ্যাম্পা। প্রথম দুই ওভারে তিনি ধরেন এক শিকার। দশ ওভার শেষে নামিবিয়ার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২৭ রান। সতীর্থদের যাওয়া-আসার মিছিলে একপ্রান্ত আগলে রাখেন অধিনায়ক গেরহার্ড এরাসমাস। প্রথম ১৬ বল থেকে কোনো রান অবশ্য নিতে পারেননি তিনি। পরে জ্যাম্পার ছোবলে ৪৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ফেলে নামিবিয়া। নিজের স্পেলের শেষ বলে বের্নার্ড শুলজকে বোল্ড করে একশ উইকেট পূর্ণ করেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার। এরপর এরাসমাসের প্রচেষ্টায় কিছুটা পথ পাড়ি দেয় নামিবিয়া। ৪ চার ও ১ ছক্কায় ৪৩ বলে ৩৬ রান করেন দলের অধিনায়ক। তবু টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন স্কোর অবশ্য এড়াতে পারেনি নামিবিয়া। যে কারণে বড় হার সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় তাদের।  

সংক্ষিপ্ত স্কোর:

নামিবিয়া: ১৭ ওভারে ৭২ (ফন লিনগেন ১০, ডেভিন ২, ফ্রাইলিংক ১, এরাসমাস ৩৬, স্মিট ৩, গ্রিন ১, ভিসা ১, ট্রাম্পেলম্যান ৭, শুলজ ০, ব্র্যাসেল ২*; শিকঙ্গো ০; হেইজেলউড ৪-০-১৮-২, স্টয়নিস ৩-০-৯-২, কামিন্স ৩-১-১৬-১, জ্যাম্পা ৪-০-১২-৪, এলিস ৩-১-১২-১)

অস্ট্রেলিয়া: ৫.৪ ওভারে ৭৪/১ (ওয়ার্নার ২০, হেড ৩৪*, মার্শ ১৮*; ট্রাম্পেলম্যান ২-০-১৯-০, ভিসা ১-০-১৫-১, শিকঙ্গো ১-০-১৯-০, এরাসমাস ১-০-৬-০, ব্র্যাসেল ০.৪-০-১৪-০)

ফল: অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী

ম্যাচসেরা: অ্যাডাম জ্যাম্পা

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers