মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কা-নেপাল ম‍্যাচ, সুপার এইটে দ. আফ্রিকা

ক্রীড়া ডেস্ক ১২ জুন , ২০২৪, ১১:৫১:০৬

  • ছবি: ইন্টারনেট

সুপার এইটে উঠতে জয়ের বিকল্প ছিল না শ্রীলঙ্কার। তবে সেই সুযোগ বুধবার (১২ জুন) দলটিকে দিল না বেরশিক বৃষ্টি। তাই ভেসে গেল নেপালের বিপক্ষে তাদের ভীষণ গুরুত্বপূর্ণ ম‍্যাচ। এর ফলে ‘ডি’ গ্রুপ থেকে সবার আগে সুপার এইটে ওঠা নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা। 

বাংলাদেশ সময় বুধবার ভোরে ফ্লোরিডার লডারহিলে ম‍্যাচে টস হয়নি। ম‍্যাচ ভেসে যাওয়ায় আসরে প্রথম পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা ও নেপাল। ১ পয়েন্ট করে নিয়ে সবার নিচের দুটি স্থানে আছে তারা।

ম‍্যাচ পরিত‍্যক্ত হওয়ায় সবার আগে সুপার এইটে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন ম‍্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের চূড়ায় আছে তারা। ২ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে বাংলাদেশ ও নেদারল‍্যান্ডস। শ্রেয়তর রান রেটে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল।

রান রেটে পিছিয়ে সবার নিচে থাকা শ্রীলঙ্কার আশা একেবারে শেষ হয়ে যায়নি। তবে অনেক যদি আর কিন্তুর উপর নির্ভর করছে ওয়ানিন্দু হাসারাঙ্গাদের ভাগ‍্য। বাংলাদেশ ও নেদারল‍্যান্ডস ম‍্যাচে ফল হলেই নিশ্চিত হয়ে যাবে তাদের বিদায়। পরিত‍্যক্ত হলেই কেবল বেঁচে থাকবে আশা। এরপর অন‍্য সব ম‍্যাচের ফল আসতে হবে পক্ষে।

নেদাল‍্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম‍্যাচে বড় ব‍্যবধানে জিততে হবে লঙ্কানদের। দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর বাংলাদেশের বিপক্ষে বড় ব‍্যবধানে জিততে হবে নেপালের।

নিউজজি/সিআর/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers