মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

সোবার্স-গ্রীনিজ-মার্শালদের জন্মভূমিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রেজ

শামীম চৌধুরী, বারবাডোজ থেকে ১২ জুন , ২০২৪, ১৭:৪২:৩৭

  • ব্রিজটাউন বিমানবন্দরের বাইরে নিউজজি২৪.কম-এর ক্রীড়া সম্পাদক শামীম চৌধুরী। ছবি-সৌজন্যে

এর আগেও ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন ভেন্যুতে বসেছে আইসিসির মেগা ইভেন্ট বিশ্বকাপ। ২০০৭ বিশ্বকাপ এককভাবে আয়োজন করে সফল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক মর্যাদা। 

  ক্রিকেট তাদের গর্বিত খেলা। বিশ্বকাপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ  টি-টোয়েন্টি বিশ্বকাপেও দু'বার চ্যাম্পিয়ন।

উপমহাদেশ থেকে ২০১২ এবং ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জয় করা ওয়েস্ট ইন্ডিজ এবার পেয়েছে যৌথ স্বাগতিকের মর্যাদা। স্বাগতিক হিসেবে আইসিসির কোনো মেগা ইভেন্টের ট্রফি জিততে এবার ওয়েস্ট ইন্ডিজ বদ্ধপরিকর। 

দুই  বিশ্বকাপের দু'বার করে চ্যাম্পিয়ন  ওয়েস্ট ইন্ডিজের পা রেখে উত্তপ্ত পাওয়া গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তাপ। ডালাস কিংবা নিউইয়র্কে চোখে পড়েনি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রচারণা। শুধু এই দুটি ভেন্যুর কমপ্লেক্স আসলেই বুঝা যেত এখানে কোন একটা ক্রিকেটের আসর বসছে।

ক্যারিবিয়ান এয়ারলাইন্সে করে নিউইয়র্ক থেকে ত্রিনিদাদ, বাবরবাডোজ হয়ে সেন্ট ভিনসেন্টে আসার পথে দু'টি ক্যারিবিয়ান আইল্যান্ডের শহর পোর্ট অব স্পেন, ব্রিজটাউন বিমানবন্দরে পা রেখে পেলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেজ।

পোর্ট অব স্পেন বিমানবন্দরে অ্যারাইভালের পথে ইমিগ্রেশনে বিভিন্ন দেশ থেকে আসা দর্শক, সমর্থক এবং সাংবাদিকদের দ্রুত ইমিগ্রেশনের জন্য পৃথক ডেস্ক-এর ব্যবস্থা করা হয়েছে। সেখানে থাকুন, আর না-ই থাকুন, ট্র্যানজিট প্যাসেঞ্জার হলেও পাসপোর্টে লেগে যাচ্ছে এই ক্যাটাগরির যাত্রীদের ভিসা। 

পোর্ট অব স্পেনে ৯ ঘন্টা ট্রানজিটে কাটিয়ে ব্রিজটাউনের ফ্লাইট। সেই ফ্লাইটে ক্যারিবিয়ান সী'র মঝে বারবাডোজ দ্বীপের সৌন্দর্য দেখেছি আকাশ থেকে। ব্রিজটাউন বিমানবন্দরের টারমার্কে নেমেই চোখে পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অজস্র ব্যানার।

আগতদের স্বাগত জানাতে বেশ ক'টি তোরনও চোখে পড়েছে। গ্যারি সোবার্স, ডেসমন্ড হেইন্স, গর্ডন গ্রীানজ, ম্যালকম মার্শালদের জন্মভূমিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মঞ্চটা যে তৈরি করা হয়েছে, তা জানিয়ে দিতে আগমন, বর্হিগমন লাউঞ্জের বাইরে উল্লেখযোগ্য সংখ্যক ব্যানার লাগানো হয়েছে। যে ব্যানারে শোভা পচ্ছে-হোম অব দ্য ফাইনাল।

২০০৭ বিশ্বকাপ এবং ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু ব্রিজটাউনের কেনিংস্টন ওভালে এবারও বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। ২০১২ এবং ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জয়ী ওয়েস্ট ইন্ডিজ ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বে খেলতে পারেনি। এবার সেই কষ্টটা ভুলতে চায় তারা।

গ্রুপ পর্বে ৫টি ম্যাচের পাশে সুপার এইটে ৩টি এবং ট্রফি নির্ধারণী ফাইনাল। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে সর্বাধিক ৯টি ম্যাচ নির্ধারিত হয়েছে এই ভেন্যুতে। গর্বটা তো তাই তাদেরই মানায়।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers