মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

বাদ পড়ার শঙ্কায় পাকিস্তানর ৬ ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক ১২ জুন , ২০২৪, ২০:৫০:২৩

  • ছবি: ইন্টারনেট

টানা দুই হারের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় ফেলেছে পাকিস্তান। টিকে থাকতে হলে অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করতে হচ্ছে দলটির। শেষ পর্যন্ত যদি এবারের টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েই যায় তবে আরও একবার ব্যাপক পরিবর্তন আসতে পারে দলটিতে। বিশ্বকাপ দলে থাকা ছয় খেলোয়াড় বাদ পড়তে পারেন বলে সংবাদ প্রকাশ করে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। 

সংবাদ অনুযায়ী, শুধু পাঁচ খেলোয়াড়ই নয়, ছাঁটাই হতে পারেন সিনিয়র টিম ম্যানেজার ও নির্বাচক কমিটির সদস্য ওয়াহাব রিয়াজও। আর সম্ভাব্য বাদ পড়া খেলোয়াড়দের তালিকায় রয়েছেন অবসর ভেঙে দলে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। এছাড়া ইফতেখার আহমেদ, আজম খান ও উসমান খানও রয়েছেন বাদ পড়ার তালিকায়।

জিও নিউজের সূত্র অনুযায়ী, ওয়াহাবের উপর অভিযোগ বেশ গুরুতর। দলের তিনজন খেলোয়াড়কে নিয়ে একটি গ্রুপ তৈরি করেছেন তিনি। এবং পিসিবি কর্মকর্তাদের ব্ল্যাকমেইল করেছেনও তারা। এছাড়া সাবেক পরিচালক মোহাম্মদ হাফিজের বিষয়েও পর্যালোচনা করা হবে। কিছু দিন আগে খেলোয়াড়দের গ্রুপিং এবং পারফরম্যান্সের চেয়ে অর্থকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ করেছিলেন এই সাবেক ক্রিকেটার।

এর আগে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর অনেক পরিবর্তন এসেছিল পাকিস্তান দলে। মূলত কোচিং স্টাফে পরিবর্তন আনলেও তখন খেলোয়াড়দের উপর খুব একটা তোপ যায়নি। 

তবে অধিনায়ক বাবর, প্রধান কোচ গ্যারি কার্স্টেন, সিনিয়র ম্যানেজার রিয়াজ এবং সহকারী কোচ আজহার মাহমুদের প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় দলে পরিবর্তন আসবে বলে জানিয়েছে সূত্রটি। এর আগে ভারতের বিপক্ষে হারের পর দলে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভিও। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers