মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

সুপার এইটে আফগানিস্তান, বিদায় নিউ জিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক ১৪ জুন , ২০২৪, ১০:৩৬:৫৫

  • ছবি: ইন্টারনেট

পাপুয়া নিউগিনিকে ৭ উইকেটে হারিয়ে ‘সি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে আফগানিস্তান। এরফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল নিউ জিল্যান্ড। একই গ্রুপ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। এ দুই দলের কাছেই হেরেছিল নিউজিল্যান্ড।

ত্রিনিদাদে শুক্রবার ‘সি’ গ্রুপের ম‍্যাচে ৭ উইকেটে জিতেছে রাশিদ খানের দল। পাপুয়া নিউ গিনির ৯৫ রান তারা পেরিয়ে গেছে ২৯ বল বাকি থাকতে। টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে আফগানিস্তান। আগেই সুপার এইট নিশ্চিত করা ওয়েস্ট ইন্ডিজ রান রেটে পিছিয়ে আছে দুই নম্বরে। আফগানদের জয়ে নিশ্চিত হয়ে গেছে গ্রুপ পর্ব থেকেই নিউ জিল‍্যান্ডের বিদায়।
 
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে পাপুয়া নিউগিনিকে কোনো সুযোগই দেয়নি রশিদ খানের দল। টসে হেরে ব্যাট করতে নামা পাপুয়া নিউগিনিকে মাত্র ৯৫ রানে অলআউট করে দেন আফগান বোলাররা। এর মধ্যে ৪ ওভারে ১৬ রানে ৪ উইকেট বাঁহাতি পেসার ফজলহক ফারুকীর। ৪ রানে দুই উইকেট আরেক পেসার নাভিন–উল–হকের।
 
রান তাড়ায় আফগানিস্তানের দুই ওপেনার বিদায় নেন ২২ রানের মধ্যেই। তবে তিনে নামা গুলবদিন নাইবকে স্বল্প রানের লক্ষ্য নাগালের মধ্যেই রাখেন। প্রথমে আজমতউল্লাহ, পরে মোহাম্মদ নবীকে নিয়ে দলকে নিয়ে যান গন্তব্যে। গুলবদিন অপরাজিত থাকেন ৩৬ বলে ৪৯ রানে, নবী ২৩ বলে ১৬ রানে।
 
৭ উইকেট ও ২৯ বল বাকি রেখে পাওয়া জয়ের পর ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষেও উঠেছে আফগানিস্তান। রানরেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ। দুই দলেরই তিন ম্যাচে ৬ পয়েন্ট করে।
 
সংক্ষিপ্ত স্কোর:
 
পাপুয়া নিউ গিনি: ১৯.৫ ওভারে ৯৫ (উরা ১১,ভালা ৩, সিয়াকা ০, বাউ ০, হিরি ১, সোপের ৯, ডোরিগা ২৭, ভানুয়া ০, নাও ১৩, কারিকো ৪*, কামেয়া ২; ফারুকি ৪-০-১৬-৩, নাবি ১-০-৯-০, নাভিন ২.৫-০-৪-২, রাশিদ ৪-০-২৫-০, নুর ৪-০-১৪-১, ওমারজাই ২-১-৫-০, জানাত ২-০-১০-০)
 
আফগানিস্তান: ১৫.১ ওভারে ১০১/৩ (গুরবাজ ১১. ইব্রাহিম ০, নাইব ৪৯*, ওমারজাই ১৩, নবী ১৬*; নাও ৪-০-২৬-১, কামেয়া ৩-০-১৬-১, সোপের ২.১-০-১৯-০, ভানুয়া ৩-০-১৮-১, কারিকো ৩-০-১৫-০)
 
ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী
 
ম‍্যাচসেরা: ফাজলহক ফারুকি
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers