মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভাল স্মৃতি থাকায় আত্মবিশ্বাসী ছিলেন সাকিব

শামীম চৌধুরী, সেন্ট ভিনসেন্ট থেকে ১৪ জুন , ২০২৪, ১৮:২৭:৪৭

  • সংবাদ সম্মেলনে সাকিব। ছবি-ভিডিও থেকে নেয়া

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দারুণ সব স্মৃতি আছে সাকিবের। ওডিআই ক্রিকেটে ক্যারিয়ারসেরা ১৩৪ রানের হার না মানা ইনিংসটি তার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।

২০০৭ সালের বিশ্বকাপকে সামনে রেখে সেন্ট জোন্সে ক্যারিয়ারসেরা সেই ইনিংস দিয়ে শুরু। বিশ্বকাপে নিজের অভিষেক হাফ সেঞ্চুরিতে রাঙিয়েছেন সাকিব ত্রিনিদাদে, ভারতের বিপক্ষে।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টে ৩৫.৯০ গড়ে ৩৯৫ রানের পাশে ২২.৯৫ গড়ে ৫১ উইকেট, ওয়ানডেতে ৫৫.৬০ গড়ে ৮৩৪ রানের পাশে ২৪ উইকেট, টি-টোয়েন্টিতে সেখানে ৮ ম্যাচে ৪৬.১৬ গড়ে ২৭৭ রানের পাশে ২৪.৫০ গড়ে ৭ উইকেট পেয়েছেন সাকিব। ২০০৭ বিশ্বকাপে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের স্মরণীয় জয়ে রেখেছেন অবদান। 

২০১৩ সালে ঢাকা থেকে ৪৮ ঘন্টার লম্বা ভ্রমন শেষে বিশ্রাম না নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক হয়েছে সাকিবের। অভিষেক ম্যাচেই করেছেন বাজিমৎ। সিপিএলে নিজের অভিষেকে ৪-১-৬-৬!

বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড স্টিলের বিপক্ষে এমন অবিশ্বাস্য বোলিং শুধু টি-২০ ক্রিকেটে ক্যারিয়ারসেরাই নয়, এখন পর্যন্ত সিপিএলে যে কোনো বোলারের সেরা বোলিং। 

ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া এবং উইকেট বাংলাদেশের কাছাকাছি বলে এখানে দ্রুত দারুণ মানিয়ে নিতে পারেন সাকিব। তাই ডালাস এবং নিউইয়র্কে পারফর্ম করতে না পারার হতাশা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে লাঘব করতে পারবেন বলে বিশ্বাস ছিল সাকিবের। 

সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৬ বলে ৯ বাউন্ডারিতে ৬৪ রানের হার না মানা ইনিংসে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন আত্মবিশ্বাস থেকেই। ম্যাচ উত্তর সংবাদ সম্মেলনে বলেছেন তা সাকিব-‘ওভারঅল ওয়েস্ট ইন্ডিজে আমার ভাল ভাল স্মৃতি আছে। সেকারণেই আমার  ভেতরে আত্মবিশ্বাস কাজ করেছে।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers