মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

আল্লাহ আমার প্রতি সব সময় দয়ালু : সাকিব

শামীম চৌধুরী, সেন্ট ভিনসেন্ট থেকে ১৪ জুন , ২০২৪, ১৯:০৫:৫৪

  • সাকিব আল হাসান। ছবি-ইন্টারনেট

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসার আগে দারুণ ফুরফুরে ছিলেন সাকিব আল হাসান। ফটো সেশনে হাজির হয়েছেন হাসিখুশিভাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে ডালাসে এবং নিউইয়র্কেও অনুশীলনে দলকে রেখেছেন চাঙ্গা।

দলের সঙ্গে স্পিন বোলিং পরামর্শক মুস্তাক আহমেদ থাকতেও নেটে স্পিনারদের কোচের ভূমিকায় অবতীর্ন হয়েছেন। 

 টি-টোয়েন্টি বাংলাদেশ দলের স্পটলাইটে থাকা এই অলরাউন্ডার প্রথম দুই ম্যাচে করতে পারেননি পারফর্ম। ডালাসে বোলিংয়ে খেয়েছেন মার (৩-০-৩০-০), ব্যাটিংয়ে রাখতে পারেননি অবদান। শ্রীলঙ্কা পেসার পাথিরানার শর্ট বল আপার কাট করতে যেয়ে ডিপ থার্ডম্যানে দিয়েছেন ক্যাচ (৬ বলে ৩রান)।

নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ ওভারেই সাকিবের বোলিং (১-০-৬-০) দিয়েছেন থামিয়ে অধিনায়ক শান্ত। নরকিয়ের বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে নিজের উইকেট দিয়েছেন বিলিয়ে দিয়েছেন সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন পারফরমেন্সে র‍্যাঙ্কিংয়ে নেমে গিয়েছিলেন ১ নম্বর থেকে ৫ নম্বরে। পর পর দুই ম্যাচে এমন পারফরমেন্সে সমালোচনা হয়েছে বিস্তর। তবে এইসব সমালোচনায় কান দেননি সাকিব। ক্যারিয়ারে উন্থান পর্বটা তার বেশি।

মাঝে মাঝে বড় ছন্দপতনও দেখেছেন। ছন্দপতন থেকে নিজেকে নিজের মতো উপস্থাপন করতে হয় কীভাবে, সে অভিজ্ঞতাও কম নয় সাকিবের। মহান সৃষ্টিকর্তা তার উপর অনেক দয়ালু বলেই সমালোচনা থেকে বেরিয়ে বার বার ভালভাবে কামব্যাক করতে পেরেছেন।

নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ উইনিং পারফরমেন্সের পর সংবাদ সম্মেলনে এমনটা বলেছেন সাকিব- ‘আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রতি সব সময় অনেক দয়ালু। ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে ২টা পয়েন্ট পেয়েছি, ম্যাচটা জিতেছি, এটাই বড় কথা। লাইফে পারসনাল কিছুর জন্য চিন্তা করিনি। পারসনাল অ্যাচিভমেন্টের জন্য না হয় অন্যভাবে ব্যাট করতাম। টিমের জন্য কীভাবে কন্ট্রিবিউট করতে পারি, এটাই চিন্তা করেছি।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers