মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

শেষ বল থ্রিলারে দক্ষিণ আফ্রিকার কাছে নেপালের ১ রানে হার

শামীম চৌধুরী, সেন্ট ভিনসেন্ট থেকে ১৫ জুন , ২০২৪, ০৯:৩২:৩৯

  • দক্ষিণ আফ্রিকাকে ১১৫ রানে আটকে ফেলার খুশি নেপাল ক্রিকেটারদের। তবে এই হাসি ম্যাচ শেষে হতাশায় রূপ নিয়েছে। ছবি-ক্রিকইনফো

দক্ষিণ আফ্রিকা : ১১৫/৭ (২০.০ ওভারে)

নেপাল : ১১৪/৬ (২০.০ ওভারে)

ফল : দক্ষিণ আফ্রিকা ১ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : তাবরাইজ সামছি (দক্ষিণ আফ্রিকা)।

নিউইয়র্কে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচটাই যেনো সেন্ট লুসিয়ায় দক্ষিণ আফ্রিকা-নেপাল ম্যাচে ফিরেছে। ৪ দিন আগে নিউইয়র্কে বাংলাদেশকে ১১৪ রানের চ্যালেঞ্জে ফেলে শেষ ওভার থ্রিলারে ৪ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। সেন্ট ভিনসেন্টে সেখানে নেপালকে ১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

শেষ ওভারে ৮ রানের টার্গেটে প্রথম ৪ বলে ৬ রান নিয়ে দক্ষিণ আফ্রিকার হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিল নেপাল। বাংলাদেশ সমর্থকদের ও শঙ্কায় ফেলে দিয়েছিলেন গুলশান ঝা।

তবে শেষ ২ বলে ২ রানের টার্গেটে শেষ বল থ্রিলারে গুলশান ঝা রান আউট হলে সেন্ট ভিনসেন্টে শ্বাসরুদ্ধকর ম্যাচ ১ রানে জিতে বাংলাদেশ বড় উৎকণ্ঠা থেকে পরিত্রান পেয়েছে। ফলে আগামী ১৭ জুন বাংলাদেশের বিপক্ষে জিতলেও সুপার এইটের কোনো সম্ভাবনা নেই নেপালের। 

অপ্রাপ্ত বয়স্ক নারী ধর্ষণ মামলা থেকে নেপালের আদালত লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানেকে নিষ্কৃতি দিলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার পথে বাধা দূর হয় তার। তবে যুক্তরাষ্ট্র তাকে সেদেশের ভিসা দেয়নি বলে লামিচানেকে ছাড়াই খেলতে হয়েছে নেপালকে ২ ম্যাচ।

ওই দুই ম্যাচের একটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে ১ পয়েন্ট পেয়ে সেন্ট ভিনসেন্টে এসেই পেয়েছে দেশসেরা ক্রিকেটার লামিচানেকে। তাতেই উজ্জীত নেপাল ক্রিকেট দল।  

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে স্পিনে দক্ষিণ আফ্রিকা ব্যাটারদের কাবু করেছে নেপাল। সন্দ্বীপ লামিচানে কামব্যাক ম্যাচে দিয়েছেন চাপ (৪-০-১৮-০)। লেগ স্পিনার কুশল ভুর্তেল (৪-০-১৯-৪) এবং অফ স্পিনার দীপেন্দ্র সিংয়ের (৪-০-২১-৩) বোলিংয়ে মাত্র ১১৫/৭-এ থেমেছে দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় উইকেট জুটির ৪৬ বলে ৪৬, ওপেনার রেজা হেনরিকসের ৪৯ বলে ৪৩ রানের পরও শেষ ৩০ বলে ৪ উইকেট হারিয়ে ৩৫ রান যোগ করতে পেরেছে দক্ষিণ আফ্রিকা।

সেন্ট ভিনসেন্টের পিচে রাতে স্পিন ধরতে পারে, তা আমলেই আনেনি দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে ৪ রানে জয়ের নায়ক বাঁ হাতি স্পিনার মহারাজকে ছাড়া একাদশ নামানোয় বড় মাশুল দিতে হতো দক্ষিণ আফ্রিকাকে। ভাগ্যটা ভাল, লেগ স্পিনার তাবরাইজ সামছির দুই ওভার দক্ষিণ আফ্রিকাকে বড় বাঁচা বাঁচিয়েছে। ৮ম ওভারের দ্বিতীয় বলে ভুর্তেল রিভার্স সুইপ করতে যেয়ে বোল্ড (১৩), ৪র্থ বলে পুডেল বোল্ড। 

শেষ ১৮ বলে ১৮ রানের টার্গেটের মুখে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা যখন আশা-ভরসা ছেড়ে দেয়ার কথা, তখন ১৮তম ওভারে গেম চেঞ্জার হিসেবে আর্বিভুত সামছি। ওই ওভারের দ্বিতীয় বলে  দিপেন্দ্র সিং ডাউন দ্য লেগ ডেলিভারি খেলতে যেয়ে দিয়েছেন উইকেটের পেছনে ক্যাচ।

দলকে স্বপ্ন দেখানো আসিফ শেখ ওই ওভারের শেষ বলে হয়েছেন বোল্ড (৪৯ বলে ৪ চার, ১ ছক্কায় ৪২)। তাতেই শেষ ১২ বলে ১৬, শেষ ৬ বলে ৮ রানের টার্গেট দুরূহ হয়েছে নেপালের। এই প্রথম আইসিসির পূর্ন কোনো সদস্যের বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া করেছে হিমালয় কণ্যার দেশ।

নেপালের হৃৎস্পন্দন থামিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার তাবরাইজ সামছি (৪/১৯)। টানা ৪ জয়ে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে দক্ষিন আফ্রিকা।  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers