মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

ইতিহাস গড়ে সুপার এইটে যুক্তরাষ্ট্র, বিদায় পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক ১৫ জুন , ২০২৪, ০৯:৩৬:৩১

  • ছবি: ইন্টারনেট

আগে থেকেই ফ্লোরিডার লডারহিলে বৃষ্টি, বন্যার শঙ্কা ছিল। আবহাওয়া এতটাই খারাপ ছিল যে সেন্ট্রাল বোয়ার্ড পার্কের মাঠে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচে টসই হয়নি। শেষ পর্যন্ত রাত ১২টা ১৬ মিনিট পর্যন্ত খেলা শুরুর শেষ সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি। ওই ম্যাচ মাঠে গড়ালে ৫ ওভারের খেলা হওয়ার কথা ছিল। কিন্তু নিভু নিভু হয়ে জ্বলতে থাকা পাকিস্তানের শেষ আশার প্রদীপ নিভে গেল দমকা হাওয়ার তোড়ে। বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত। ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল বাবর আজমদের। অন্যদিকে অভিষেক আসরেই সুপার এইটে ওঠে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র।

সুপার এইট নিশ্চিত করার মাধ্যমে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও সরাসরি খেলা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। একইভাবে সেখানেও কপাল পুড়ল ২০০৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাকিস্তানের। তাদের ওই আসরে খেলতে হবে বাছাইপর্ব পেরিয়ে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও আইরিশদের ম্যাচটি আয়োজনে সর্বাত্মক চেষ্টা ছিল কর্তৃপক্ষের। এমনকি ১২.১৬ মিনিটে অন্তত পাঁচ ওভারে ম্যাচ আয়োজনের পরিকল্পনাও ছিল। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে দিয়ে, পাকিস্তানি ভক্তদের স্বপ্ন চুরমার করে সাড়ে ১১টায় নামে মুষলধারে বৃষ্টি। ফলে ম্যাচ যে আর মাঠে গড়ানো সম্ভব নয়, সেটি জানাতে বাধ্য হয় আইসিসি।

এ নিয়ে সপ্তম সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপের সুপার এইটে উঠল যুক্তরাষ্ট্র। এর আগে আয়ারল্যান্ড ২০০৯, নেদারল্যান্ডস ২০১৪, আফগানিস্তান ২০১৬, নামিবিয়া ২০২১, স্কটল্যান্ড ২০২১ এবং নেদারল্যান্ডস ২০২২ আসরে সহযোগী দেশ হিসেবে সুপার এইটে উঠেছিল।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers