মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

আফগান তারকা স্পিনারের বিশ্বকাপ শেষ

ক্রীড়া ডেস্ক ১৫ জুন , ২০২৪, ১৮:০৭:৫০

  • ছবি: ইন্টারনেট

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দাপটের সঙ্গে খেলছে আফগানিস্তান। এরইমধ্যে ‘সি’ গ্রুপে থাকা রশিদ খানের দলটি তিন ম্যাচের সবকটিতে জিতে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে। যদিও গ্রুপপর্বে তাদের আরও একটি ম্যাচ বাকি। এর মাঝেই চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তারকা স্পিনার মুজিব-উর রহমান। 

এক ম্যাচ খেলেই শেষ হয়ে গেল মুজিব-উর রহমানের এবারের বিশ্বকাপ। ডান হাতের তর্জনী মচকে যাওয়ায় চলতি আসরে তিনি আর নামতে পারবেন না। ইতোমধ্যে তার বদলিও ঠিক করে ফেলেছে আফগানিস্তান, রিজার্ভে থাকা আগ্রাসী ওপেনার হযরতউল্লাহ জাজাই ঢুকেছেন মূল স্কোয়াডে। শুক্রবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে আইসিসির টেকনিক্যাল কমিটি এই তথ্য নিশ্চিত করেছে। 

এর আগে উগান্ডার বিপক্ষে আফগানিস্তানের প্রথম ম্যাচ খেলেন মুজিব। ম্যাচটিতে  এই স্পিনার ১৬ রানে ১ উইকেট শিকার করেন। মুজিব চোট পাওয়ার পর নিউ জিল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে সুযোগ পান বাঁ–হাতি রিস্ট স্পিনার নুর আহমেদ। যদিও কিউইদের বিপক্ষে জয়ের দিন মাত্র এক ওভার বোলিং করেছেন নুর। পরে পাপুয়া নিউগিনি ম্যাচে তিনি ১৪ রানে ১ উইকেট নেন।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers