মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

নেপালের বিপক্ষেও কী রিশাদ শো

শামীম চৌধুরী, সেন্ট ভিনসেন্ট থেকে ১৫ জুন , ২০২৪, ২০:১৭:৫৪

  • টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ রিশাদ পুরস্কার হাতে। ছবি-সংগৃহিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক, অথচ ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদকে দেখে মনেই হয়নি, আইসিসির ইভেন্টে এটা তার প্রথম ম্যাচ।

লেগ স্পিনাররা সীমিত ওভারের ম্যাচে সাধারণত খরুচে বোলিং করেন বলে দলের মধ্যে সৎ ভাইয়ের দৃষ্টিতে দেখা হয় তাদেরকে, এ ধারনা এবার ভুল প্রমান করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

শ্রীলঙ্কা টিমে বাঁ হাতি স্পিনারের সমাবেশ দেখেও অফ স্পিনার শেখ মেহেদী হননি একাদশে বিবেচ্য। স্পিন ডিপার্টমেন্টে বৈচিত্র আনতে একাদশে বিবেচ্য হয়েছেন লেগ স্পিনার রিশাদ।

টিম ম্যানেজমেন্টের সে আস্থার প্রতিদান দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের অভিষেকে ছড়িয়েছেন দ্যুতি। ৪-০-২২-৩, এই বোলিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেকে ম্যাচ সেরা রিশাদ।

শেষ পাওয়ার প্লে-তে রিশাদের একটা স্পেলেই (২-০-৬-৩) শ্রীলঙ্কাকে ১২৪/৯-এ আটকে ফেলে জয়ের আবহ পেয়েছে বাংলাদেশ দল। আইসিসির মেগা কোনো ইভেন্টে বাংলাদেশের প্রথম কোনো লেগ স্পিনারের খেলার সুযোগ পেয়েই বাজিমাৎ করেছেন রিশাদ।

নিউইয়র্কে আফ্রিকার বিপক্ষেও ডেথ ওভারে রিশাদ ছড়িয়েছেন আতঙ্ক (১-০-৪-১)। সেন্ট ভিনসেন্টে সুডপার এইটের আশা বাঁচিয়ে রাখতেও বাংলাদেশ দলের ট্র্যাম্পকার্ড রিশাদ। তার শেষ ২টি স্পেলেই (১-০-৭-২ ও ১-০-৭-১) তৈরি হয়েছে ব্যবধান। 

সেন্ট ভিনসেন্টে ১২ ওভার পর্যন্ত ফিফটি-ফিফটি অবস্থানে থাকা ম্যাচটির মোড় ঘুরিয়ে দিয়েছেন রিশাদ শেষ দুটি স্পেলে (১-০-৭-২ ও ১-০-৭-১)। নেদারল্যান্ডসকে হারিয়ে সাকিব রিশাদের বোলিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সাকিব-‘ রিশাদ খুবই ভাল করছে। নতুন হিসেবে যে ক্যারেক্টার শো করেছে,তা ভাল। এক এক সময়ে এক একজনের দরকার হয়, সবার কন্ট্রিবিউশন আছে। এক এক সময়ে এক এক পরিস্থিতিতে এক একজনকে ক্যারেক্টার শো করতে হয়। ১২ ওভার পর্যন্ত খেলাটা ফিফটি ফিফটি ছিল। মোস্তাফিজ-রিশাদ ৪টা ওভার ভাল করেছে। অসম্ভব ভাল বোলিং করেছে। যেটা আমাদেরকে ম্যাচে ফিরিয়ে এনেছে।’

বাংলাদেশ দলে রিশাদের অর্ন্তভুক্তিটা দারুণ হয়েছে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে। তা মনে করছেন সাকিব-‌‘পেস বোলাররা ধারাবাহিকভাবে ভাল বোলিং করেছে। এর সাথে যোগ হয়েছে রিশাদের অন্তর্ভৃক্তি।যে অন্তর্ভূক্তিটা দারুণ।’

প্রতিপক্ষ দলের ব্যাটার ডান হাতি কিংবা বাঁ হাতি হোক, নামটা তার যতো বড়ই হোক না কেনো, রিশাদের হাত একটুও কাঁপে না, বরং উইকেট টেকিং ডেলিভারির জন্য হাত নিশপিশ করে। অধিনায়ক শান্ত গুরুত্বপূর্ণ সময়ে তার হাতে বল দিয়ে বলেন-‘তুই পারবি, চেষ্টা করে দেখ।’ প্রতিটি ম্যাচে অধিনায়কের এই অনুপ্রেরণাদায়ক কথায় রিশাদ পাচ্ছেন টনিক।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ। লেগ স্পিনারদের আতঙ্ক ছড়ানো টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার (৩ ম্যাচে ৮ উইকেট) পেছনে ছুটছেন রিশাদ। পেছনে ফেলে দিয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানকে (৩ ম্যাচে ৬ উইকেট)।

রিশাদের লক্ষ্য আরও বেশি কিছু। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ১১টি উইকেটের রেকর্ড আছে সাকিব আল হাসানের। ২০২১ সালে সাকিবের ওই রেকর্ডটা এবার ভেঙ্গে নতুন রেকর্ডে চোখ রিশাদের। সুপার এইটে আরও ভাল বোলিংয়ের প্রত্যয় তার। তবে তার আগে নিজের ধারাবাহিকতা বজায় রাখার পরীক্ষা দিতে হবে তাকে ১৬ জুন, নেপালের বিপক্ষে।

সেন্ট ভিনসেন্টে দক্ষিণ আফ্রিকা-নেপাল ম্যাচে লড়াইটা হয়েছে দুই দলের দুই লেগ স্পিনারের মধ্যে।  লেগ স্পিনার কুশল ভুর্তেলের (৪/১৯) বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ১১৫/৭-এ আটকে ফেলেছে নেপাল। এই স্বল্প পুঁজি নিয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা লেগ স্পিনার তাবরাইজ সামছির বোলিংয়ে (৪-০-১৯-৪)।

সেন্ট ভিনসেন্টে নেপালের বিপক্ষে বাংলাদেশ খেলবে ফ্লাড লাইটের আলোয়। স্পিনাররা তাই এই ম্যাচে হবে প্রধান ফ্যাক্টর। তাই এই ম্যাচেও যে বাংলাদেশ দলের বোলিং ইউনিটে শান্ত'র ট্র্যাম্পকার্ড থাকবেন রিশাদ। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers