মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

স্কটল্যান্ডের বিদায়, ইংল‍্যান্ডকে শেষ আটে তুলল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক ১৬ জুন , ২০২৪, ১১:০০:১৭

  • ছবি: ইন্টারনেট

আগেই সুপার এইট নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়ার। তবে রবিবার দলটির সামনে ছিল ১৯৮৩ সালের পর আইসিসির সহযোগী কোনো সদস্যের বিপক্ষে না হারার ‘গর্ব’ ধরে রাখার ব্যাপার। শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে হারিয়েছে অজিরা।  ১৮১ রানের লক্ষ্য ২ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা। এর সঙ্গে সঙ্গে ইংল্যান্ডও নিশ্চিত করে ফেলে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট। 

এরআগে অ্যান্টিগায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নামিবিয়াকে হারিয়ে অস্ট্রেলিয়ার জয়ের অপেক্ষায় ছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত তেমনটা হওয়ায় ইংলিশরা নিশ্চিত করে সুপার এইটে ওঠা। 

রবিবার জর্জ মানসির ২৩ বলে ৩৫ রানের সঙ্গে ব্র্যান্ডন ম্যাকমুলেনের ৩৪ বলে ৬০ ও অধিনায়ক রিচি বেরিংটনের ৩১ বলে ৪২ রানের অপরাজিত ইনিংসে স্কটল্যান্ড তোলে ১৮০ রান। রান তাড়ায় শুরুতে তেমন গতি না পেলেও ট্রাভিস হেডের ৪৯ বলে ৬৮, মার্কাস স্টয়নিসের ২৯ বলে ৫৯ রানের ইনিংসে ভর করে ২ বল ও ৫ উইকেট বাকি থাকতেই জয় পায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার জয়ে নেট রানরেটে স্কটল্যান্ডের চেয়ে এগিয়ে থাকায় সপ্তম দল হিসেবে সুপার এইট নিশ্চিত হলো ইংল্যান্ডের। আগামীকাল ভোরে নেপালকে হারালে অষ্টম দল হয়ে সুপার এইটে উঠবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

স্কটল্যান্ড: ২০ ওভারে ১৮০/৫ (মানজি ৩৫, জোন্স ২, ম্যাকমুলেন ৬০, বেরিংটন ৪২, ক্রস ১৮, লিস্ক ৫, গ্রিভস ৯*; অ্যাগার ৪-০-৩৯-১, স্টার্ক ৪-০-৩১-০, এলিস ৪-০-৩৪-১, ম্যাক্সওয়েল ৪-০-৪৪-২, জ্যাম্পা ৪-০-৩০-১)

অস্ট্রেলিয়া: ১৯.৪ ওভারে ১৮৬/৫ (হেড ৬৮, ওয়ার্নার ১, মার্শ ৮, ম্যাক্সওয়েল ১১, স্টয়নিস ৫৯, ডেভিড ২৪*, ওয়েড ৪*; লিস্ক ৪-০-৩৯-০, হুইল ৩.৪-১-৩২-১, ওয়াট ৪-০-৩৪-২, সোল ৩-০-৩৩-০, শারিফ ৪-০-৪২-২, গ্রিভস ১-০-৪-০)

ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী

ম্যাচসেরা: মার্কাস স্টয়নিস

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers