মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

নেপালের বিপক্ষে আক্রমনাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ

শামীম চৌধুরী, সেন্ট ভিনসেন্ট থেকে ১৬ জুন , ২০২৪, ১৮:২৫:২৫

  • সেন্ট ভিনসেন্টে অনুশীলনে ফুরফুরে বাংলাদেশ ক্রিকেটাররা।

প্রতিবেশি দেশ নেপাল আইসিসির পূর্ণ সদস্য নয় বলে তাদের বিপক্ষে দ্বি-পাক্ষিক ক্রিকেট সিরিজ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ দল।

১০ বছর আগে চট্টগ্রামে নেপালের বিপক্ষে একবার শুধু টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। ৮ উইকেটে জয় পাওয়া সেই ম্যাচটিই এখন পর্যন্ত হিমালয় কণ্যার দেশের বিপক্ষে আইসিসি স্বীকৃত একমাত্র ম্যাচ।

১০ বছর পর নেপালকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ, এবং তা সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেন্ট ভিনসেন্টে এমন একটা পরিস্থিতির মুখে দাঁড়িয়ে নেপালের বিপক্ষে অবতীর্ন বাংলাদেশ, যেখানে সুপার এইট নিশিাচত করতে নেপালের বিপক্ষে ম্যাচটি ডু অর ডাই বাংলাদেশের জন্য।

কারণ, ২ ম্যাচ জিতেও নিশ্চিত নয় বাংলাদেশের সুপার এইট। যদি বাংলাদেশ অঘটের শিকার হয়, তাহলে তাকিয়ে থাকতে হবে একই সময়ে সেন্ট লুসিয়ায় নেদারল্যান্ডস-শ্রীলঙ্কার ম্যাচের দিকে। নেদারল্যান্ডস সমীকরণ মিলিয়ে ফেললে গ্রুপ রাউন্ড থেকে বিদায় নিতে হবে বাংলাদেশ দলকে। 

৪৮ ঘন্টা আগে সেন্ট ভিনসেন্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বল থ্রিলারে নেপাল হেরেছে ১ রানে। ওই ম্যাচে নেপাল জিতলে গ্রুপ রাউন্ডের শেষ ম্যাচটি হয়ে যেতো সুপার এইটে ওঠার জন্য বাংলাদেশের সামনে ফাইনাল। তবে নেপাল হেরে যাওয়ায় 'ডি' গ্রুপ থেকে সুপার এইটের দৌঁড়ে নেদারল্যান্ডসের চেয়ে এগিয়ে বাংলাদেশ।

তারপরও নেপালের ওই লড়াকু ম্যাচটি হতে পারে বাংলাদেশের জন্য সতর্ক সংকেত। এই ম্যাচটি থেকে হারাবার কিছু নেই নেপালের। একটা জয় নিয়ে দেশে ফেরার প্রত্যয় তাদের। প্রতিপক্ষ দলকে নিয়ে তাই ভাবতে হচ্ছে বাংলাদেশ দলকে।

সে কারণেই আইসিসির সহযোগী সদস্য এই দেশটির বিপক্ষে আক্রমনাত্মক ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের পেসার তানজিম হাসান সাকিব-‘টি-টোয়েন্টি ক্রিকেটে ছোট দল, বড় দল বলে কিছু নেই। প্রত্যেককে সমানভাবে দেখার চেষ্টা করি। মাত্র ২০ ওভারের খেলা। কখন মোমেন্টাম বদলে যায় কেউ বলতে পারে না। আমরা প্রত্যেক দলকেই সমানভাবে দেখার চেষ্টা করি। প্রতিপক্ষ যে-ই হোক একইভাবে খেলার চেষ্টা করব।আমাদের রক্ষণাত্মক মনোভাব নেই, ইতিবাচক থাকছি। আমরা আগের মতোই আক্রমণাত্মক ক্রিকেট খেলব। নেপাল ভালো খেলেছে, প্রশংসা করছি তাদের। তবে আমরাও আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব। ’

সুপার এইটে যেতে হলে নেপালের বিপক্ষে বাংলাদেশকে জিততেই হবে। এটাকে অবশ্য কোনো বাড়তি চাপ হিসেবে দেখছেন না তানজিম-‘এটা মোটেও চাপের কিছু না। আমরা আমাদের শতভাগ দিব। সেরাটা চেষ্টা করব।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়ে যাওয়া ৩ ম্যাচে বাংলাদেশের পেস ত্রয়ী মোস্তাফিজ, তাসকিন, তানজিম হাসান সাকিবের পাশে লেহ স্পিনার রিশাদও করেছেন দারুণ বোলিং। কিন্তু টপ অর্ডারদের ব্যাটে কথা বলছে না। গ্রুপ রাউন্ডের শেষ ম্যাচে ব্যাটাররা রানে ফিরবেন বলে আশাবাদী তানজিম হাসান সাকিব-‘প্রত্যেক ম্যাচই আমরা জেতার জন্য খেলি। এই ম্যাচও জেতার জন্য খেলব। আগের ম্যাচে যারা রান করেনি আশা করি এই ম্যাচে রান করে আত্মবিশ্বাস ফিরে পাবে। আমরা চেষ্টা করব উইকেট টু উইকেট বল করার আর সুপার এইটের আত্মবিশ্বাস কুড়িয়ে নেওয়ার। এদিকেই মনোযোগ থাকবে।’

নেপাল-নেদারল্যান্ডস ম্যাচে স্পিনারদের লড়াইয়ে ব্যাটাররা হয়েছে পর্যুদস্ত। সেই একই ভেন্যুতে ফ্লাড লাইটের আলোতে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। তবে খেলাটা একই পিচে হবে না বলে বড় স্কোরের প্রত্যাশা করছেন তানজিম হাসান সাকিব-‘নেদারল্যান্ডসের বিপক্ষে উইকেট ভালো ছিল। বল উঁচু-নিচু হলেও ব্যাট করায় সমস্যা হয়নি। ১৭০ (হয়েছে ১৫৯ রান) রান লড়াকু সংগ্রহ হত। নেপাল-দক্ষিণ ম্যাচে দেখলাম বল টার্ন করছে। সেক্ষেত্রে ১৫০ রানই এই উইকেটে ভালো। দুই দলের সব উইকেট স্পিনাররাই পেয়েছে। আমরা ফ্রেশ উইকেটে খেলব, তাই আশা করছি ভালো রান করা সম্ভব।’ 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers