শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ , ২৪ মুহররম ১৪৪৮

অন্যান্য
  >
বিশ্বকাপ

শান্ত ভাই পরিশ্রমী , সবাইকে আগলে রাখেন : তানজিম

শামীম চৌধুরী, সেন্ট ভিনসেন্ট থেকে ১৬ জুন , ২০২৪, ১৮:৫৮:৫৩

  • সংবাদ সম্মেলনে তানজিম হাসান সাকিব। ছবি-শামীম চৌধুরী

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নাজমুল হোসেন শান্ত’ র সঙ্গে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শান্তকে মেলানো যাচ্ছে না কিছুতেই।

২ বছর আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নাজমুল হোসেন শান্ত ৫ ম্যাচে করেছেন ৩৬.০০ গড়ে ১৮০ রান। ১১৪.৬৪ স্ট্রাইক রেটে করেছেন রান। ব্রিসবেনে জিম্বাবুয়ের বিপক্ষে তার ৭১ রানের ইনিংসে জিতেছে বাংলাদেশ।

এডিলেডে পাকিস্তানের বিপক্ষে ৫৪ রানের ইনিংসে বাংলাদেশ করেছে প্রতিদ্বন্দ্বীতা। অথচ, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়ে যাওয়া ৩ ম্যাচে নাজমুল হোসেন শান্ত’র সংগ্রহ মাত্র ৭.৩৩ গড়ে এবং ৫৬.৪১ স্ট্রাইক রেটে ২২ রান।

ডাবল ডিজিটের ঘরে মাত্র তার ১টি ইনিংস। পছন্দের পজিশন ৪ নম্বরে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন ৭ রান। পরের দুই ম্যাচে ২ নম্বরে নেমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪, নেদারল্যান্ডসের বিপক্ষে ১ রান করেছেন। দলকে ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না অধিনায়ক শান্ত। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’ র এই অফ ফর্ম দলে বিরূপ প্রভাব পড়ার কথা। তা অবশ্য মনে করছেন না তানজিম হাসান সাকিব।

শান্ত পরিশ্রমী, ফর্মে ফিরতে কঠোর পরিশ্রম করছেন। অধিনায়ক হিসেবে দলের সবাইকে আগলে রেখেছেন বলে নেপালের বিপক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন তানজিম হাসান সাকিব- ‘শান্ত ভাই খুব পরিশ্রম করছে প্র্যাকটিসে নিজেকে ফর্মে ফিরিয়ে আনার জন্য। উনি খুব কঠোর পরিশ্রমী মানুষ, জাতীয় দলের কয়েকজন পরিশ্রমীর মধ্যে উনি একজন। খুবই ডেডিকেটেড এবং প্যাশনেট একজন মানুষ। অধিনায়ক হিসেবেও খুবই ভালো। আমাদের খুব ভালো লাগে, আমরাও প্রশংসা করি। সবাইকে খুব আগলে রাখেন। গুছিয়ে রাখেন- মাঠ ও মাঠের বাইরে। এটা খুব ভালো দিক আমি বলব।’ 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers