মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

সমর্থকরাই নেপাল ক্রিকেট দলের প্রাণ

শামীম চৌধুরী, সেন্ট ভিনসেন্ট থেকে ১৬ জুন , ২০২৪, ২২:১৩:৪৯

  • ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে নেপালের সমর্থকদের বাধভাঙ্গা স্রোত। ছবি-ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসরে নেপালের দর্শকরা আইসিসির ক্রিকেট বিশ্বায়নে রেখেছে ব্যাপক ভুমিকা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে তো দূরের কথা, জার্মানী, ফ্রান্স এবং ইংল্যান্ড থেকেও ডালাসে জড়ো হয়েছিল প্রায় সাড়ে ৫ হাজার নেপালী!

ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ত্রিকোনাকৃতি পতাকা, আর গোলাপী-বেগুনি জার্সিতে অন্য এক আবহ তৈরি করেছে। ফ্লোরিডায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টি ভাসিয়ে নেয়ায় নেপাল সমর্থকদের স্রোত দেখা যায়নি সেদিন।

তবে ক্যারিবিয়ান সী পাড়ি দিয়ে সেন্ট ভিনসেন্টেও নেপাল সমর্থকদের সমর্থন বিস্মিত করেছে। ওই দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ রানে হেরে যাওয়ায় ক্ষোভে নেপাল দর্শকদের কেউ কেউ উগ্র আচরণও করেছে।

বাংলাদেশ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ কভার করতে আসা একটি টেলিভিশন সাংবাদিককে লাইভ চলাকালে তার উপর আক্রমন করেছে নেপালের ক্ষুব্ধ এক দর্শক।

এইসব সমর্থকরাই নেপালের ক্রিকেট দলের প্রাণ, অক্সিজেন। তাদের সমর্থন দেখে রীতিমতো অভিভূত নেপাল ক্রিকেট দলের ভারতীয় কোচ মন্টি দেশাই- ‘ আমি মনে করি নেপাল ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্যের গল্প রচনা করেছে এই নিরীহ ভক্তরা। এই দর্শকদের আমি নীরিহ বলছি, কারণ আমি এটাকে শুধু আমার লেন্স দিয়ে দেখছি। যখন আমি ত্রিভুবন ইউনিভার্সিটি গ্রাউন্ড [কীর্তিপুরে] হেঁটে যাই, তখন আমি অনেক নেপালি ভক্তকে দেখতে পাই। যারা জীবন যাপনের জন্য তাদের দৈনিক কাজ ফেলে খেলা দেখতে আসে।’ 

নেপালের এইসব সমর্থকরা নেপাল ক্রিকেট দলের দ্বাদশ ক্রিকেটার বলে মনে করছেন মন্টি দেশাই-তারা অতীতে বৃষ্টিতে ছাতা নিয়ে নেপাল ক্রিকেট দলের পাশে এসে  দাঁড়িয়েছে। আমরা যখন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি, তখন দেখেছি, তারা ছাদের উপরে, এমনকি গাছের ডালে ঝুলে খেলা দেখেছে। ভক্ত-এর সংজ্ঞায় অনেক স্তর রয়েছে। নেপাল ক্রিকেটের জন্য দ্বাদশ ব্যক্তি হিসেবে আমি নিশ্চিত যে তাদের জন্য তাদের আবেগে ভিজিয়ে রাখা অনেক কঠিন হবে এই টুর্নামেন্টে জীবিত।’

বাংলাদেশের বিপক্ষে রোববার রাতে সেন্ট ভিনসেন্টের ম্যাচেও দূর থেকে জড়ো হওয়া নেপাল সমর্থকরা জোগাবে দলকে প্রেরনা। এমনটাই মনে করছেন তিনি।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers