মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

একটা জয় নিয়ে দেশে ফিরতে চায় নেপাল

শামীম চৌধুরী, সেন্ট ভিনসেন্ট থেকে ১৬ জুন , ২০২৪, ২৩:৩৯:০৩

  • নেপাল কোচ মন্টি দেশাই। ছবি-শামীম চৌধুরী, সেন্ট ভিনসেন্ট থেকে

আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফ হিসেবে ৮ বছর দায়িত্ব পালন করে আন্তর্জাতিক দলের কোচিং ক্যারিয়ার শুরু করেছেন মন্টি দেশাই।

২০১৮ সালে আফগানিস্তান ক্রিকেট দলের কোচিং দিয়ে শুরু তার ইন্টারন্যাশনাল কোচিং ক্যারিয়ার। ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত এবং কানাডার কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে ২০১৯ থেকে ২০২২, এই চার বছর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ব্যাটিং কোচের অ্যাসাইনমেন্ট পেয়ে নিজের কোচিং প্রোফাইলটা নিয়েছেন বাড়িয়ে। 

২০২৩ সালে নেপাল ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব নিয়ে হিমালয় কন্যা দেশটিকে দেখিয়েছেন স্বপ্ন। ২০২৩ সালে অনুষ্ঠিত এশিয়া কাপে নেপাল কোয়ালিফাই করেছে, ২০২৪ সালে অনুষ্ঠানরত টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়েকে টপকে নেপাল কোয়ালিফাই করেছে তার কোচিংয়ে।

নেপালের ক্রিকেটকে স্বপ্ন দেখানো এই কোচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের ১ রানে হেরে যাওয়ায় কষ্টে আবেগ স্পর্শ করেছে। চোখ দিয়ে পানি ঝরেছে তার। ওই ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের স্বপ্নভঙ্গ হয়েছে নেপালের।

সে কারণেই অন্ততঃ একটি জয় নিয়ে দেশে ফিরতে গ্রুপ রাউন্ডের শেষ ম্যাচে বাংলাদেশকে টার্গেট করেছেন নেপাল কোচ। বাংলাদেশকে বিদায় করতে নয়, বিশ্বকে বার্তা দেয়া নেপাল চাইছে একটি জয়।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মন্টি দেশাই বলেছেন তা-‘আমরা আমাদের গল্প তৈরি করছি। আমরা অন্য কারও পার্টি নষ্ট করার কথা ভাবছি না।  আমরা ভাবতে চাই যে আমরা তিন পয়েন্টে নিয়ে দেশে ফিরছি।  আপনি যদি সেই মানসিকতা আনতে পারেন এবং শেষ অবধি লড়াই করতে পারেন, লাইনটি অতিক্রম করতে পারেন, অন্তত আমরা জয়ের গর্বিত মুহূর্ত নিয়ে দেশে ফিরে যাব এবং তারপরে সম্ভবত অন্যান্য গেম নিয়ে চিন্তা করব। তবে হ্যাঁ, আমরা একটি শো করতে চাই।’

বাংলাদেশ দলে আছেন একজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে নিয়েই শুধু নয়, পুরো বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে পরিকল্পনা আছে নেপাল কোচের। তবে ম্যাচের আগে সেই পরিকল্পনাটা গোপনীয় রেখেছেন তিনি-‘এখানেই নেপালের মতো একটি তরুণ সহযোগী দলের জন্য মানসিক শক্তি পরীক্ষা করা হবে। এখন থেকে চব্বিশ ঘন্টা পরে আমরা বাংলাদেশের বিপক্ষে খেলার পরিকল্পনা, আলোচনা এবং স্টেডিয়ামের দিকে অগ্রসর হব। এখন পর্যন্ত যে প্রক্রিয়াগুলো আমাদের সাহায্য করেছে তা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers