মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

ঈদ আনন্দ উপহার দিতে অপরিবর্তিত একাদশ, ব্যাটিংয়ে বাংলাদেশ

শামীম চৌধুরী, সেন্ট ভিনসেন্ট থেকে ১৭ জুন , ২০২৪, ০৫:৩৩:৪৯

  • জাতীয় সঙ্গীতের সময়ে বাংলাদেশ দল। ছবি-শামীম চৌধুরী, সেন্ট ভিনসেন্ট থেকে

স্মৃতিময় ভেন্যু সেন্ট লুসিয়ায় আর একটি ইতিহাস রচনার দিকে তাকিয়ে বাংলাদেশ দল। জিতলেই সুপার এইটে বাংলাদেশ। হেরে গেলে তাকিয়ে থাকতে হবে সেন্ট লুসিয়ায় নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা ম্যাচের দিকে।

সেই ম্যাচে নেদারল্যান্ডস জিতলে হিসাব আসবে নেট রান রেট। গ্রুপ রাউন্ডের শেষ ম্যাচে দেশবাসীকে ঈদ আনন্দ উপহার দিতে বাংলাদেশ ক্রিকেট দল  প্রত্যয়ী। টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।

 নেপালের বিপক্ষেও একই স্ট্র্যাটেজিতে দল সাজিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচে একাদশ অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তিন পেসারেই ভরসা রেখেছেন টিম ম্যানেজমেন্ট।

 নেপাল একাদশে একটি পরিবর্তন হয়েছে। কারান কেসির জায়গায় একাদশে এসেছেন সন্দ্বীপ জোরা। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস , সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

নেপাল একাদশ: কুশল ভুর্টেল, আসিফ শেখ , রোহিত পুডেল (অধিনায়ক), অনিল সাহ, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, গুলসান ঝা, সোমপাল কামি, সুদীপ জোরা, সন্দীপ লামিছানে ও অবিনাশ বোহারা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers