মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

রশিদ-ফারুকীর বোলিং শো, সূর্যকুমারের ফিফটিতে ভারতের চ্যালেঞ্জিং পুঁজি

শামীম চৌধুরী ২০ জুন , ২০২৪, ২২:৩৬:৩৭

  • সূর্যকুমারকে শিকার করার পর ফজলহক ফারুকীকে টিমমেটদের অভিনন্দন। ছবি-ক্রিকইনফো

ভারত : ১৮১/৮ (২০.০ ওভারে)

সুপার এইটে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফিরেই পেয়েছে রানের দেখা। বুধবার এন্টিগায় দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্র এবং সেন্ট লুসিয়ায় ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর বৃহস্পতিবার বারবাডোজে ও রান হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে  ভারত ১৮১/৮ স্কোর করেছে...। 

টপ অর্ডারদের ব্যর্থতা এদিন পুষিয়ে দিয়েছেন মিডল অর্ডার সূর্যকুমার (২৮ বলে ৫ চার, ৩ ছক্কায় ৫৩)। ৫ম উইকেট জুটিতে হার্দিক পাণ্ডিয়াকে সাথে নিয়ে ৩৭ বলে ৬০ রানে দিয়েছেন নেতৃত্ব। তার ব্যাটিং ঝড়ে শেষ পাওয়ার প্লে-তে ৪ উইকেট হারিয়ে ভারত যোগ করেছে ৫৫ রান।  

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে একটি ম্যাচ বাদ দিলে প্রতিটি ম্যাচেই ছড়ি ঘুরিয়েছেন আফগানিস্তানের বাঁ হাতি পেসার ফজলহক ফারুকী। প্রথম তিন ম্যাচে ১২ উইকেটের পর সেন্ট লুসিয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাটিয়েছিলেন উইকেটহীন। সুপার এইটে ফিরে পেয়েছেন ছন্দ।

বারবাডোজে ভারতের বিপক্ষে পেয়েছেন ৩ উইকেট (৩/৩৩)। শুরুটা করেছেন রোহিত শর্মাকে (১৩ বলে ৫) মিড অনে ক্যাচ দিতে বাধ্য করে। হাফ সেঞ্চুরির পর সূর্যকুমার ফারুকীর অফ কাটারে দিয়েছেন ক্যাচ লং অফে (২৮ বলে ৫ চার, ৩ ছক্কায় ৫৩)।

শেষ ওভারে শর্ট বলে আপার কাট খেলতে জাদেজাকে (৫ বলে ৭) প্রলুব্ধ করে শর্ট থার্ডম্যানে ক্যাচে পরিণত করেছেন। এই তিন উইকেটে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেট শিকারের সংখ্যা ফজলহকের বেড়ে দাঁড়িয়েছে ১৫-তে।

একক টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে তার এই কৃতিত্ব ২০২১ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বককাপ শ্রীলঙ্কার হাসারাঙ্গার  (১৬টি) পর। 

আইপিএলে বোলিং ধারাবাহিকতায় ফ্রাঞ্চাইজিদের আস্থার প্রতিদান দিলেও ভারতের বিপক্ষে ইতোপূর্বে ২টি টি-টোয়েন্টি ম্যাচে উইকেটের মুখ দেখেননি আফগান লেগ স্পিনার রশিদ খান। বারবাডোজে সেই আক্ষেপের অবসান হয়েছে। ভারতের বিপক্ষে ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে দেখেছেন উইকেটের মুখ। তাও আবার একটি-দুটি নয়, পেয়েছেন ৩টি উইকেট (৩/২৬)।

তার তিন ওভারের স্পেলটি (৩-০-২১-৩) ছিল অসাধারণ। প্রথম ওভারে রশিদকে রিভার্স সুইপ করতে যেয়ে পন্ট (১১ বলে ৪ বাউন্ডারিতে ২০) এলবিডাব্লুতে থেমেছেন। রশিদ খানের দ্বিতীয় ওভারে কোহলি (২৪ বলে ১ ছক্কায় ২৪) এক্সট্রা কভারে দিয়েছেন ক্যাচ।  রশিদের তৃতীয় ওভারে শিবাম দুবে (৭ বলে ১০) গুগলিতে হয়েছেন পরাস্ত। আম্পায়ার এলবিডাব্লুর আপীলে সাড়া না দিলে রিভিউ আপীল নিয়ে জিতেছেন রশিদ খান। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers