শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

অন্যান্য
  >
বিশ্বকাপ

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অনিকের জায়গায় শেখ মেহেদী

শামীম চৌধুরী ২১ জুন , ২০২৪, ০৬:৩২:৫৪

  • অনুশীলনে বাংলাদেশ দল। ছবি-বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসরের ১৭ বছর পর সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বৈশ্বিক আসরে সেরা ৮-এ বাংলাদেশ। এই আসরের পারফরমেন্স অতীতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আসরকে ছাড়িয়ে যেতে চায় বাংলাদেশ দল। 

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে ইতোমধ্যে বাংলাদেশ দল বেশ কিছু রেকর্ডও করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে একক কোনো আসরে দুই-এর অধিক জয় ছিল না বাংলাদেশের। এবার গ্রুপ রাউন্ডে ৩ জয়ে নতুন রেকর্ড করেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় থাকলে ইতোপূর্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিল না কোনো জয়।

এবার ডালাসে শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে সেই রেকর্ড করেছে শান্ত'র নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সুপার এইটে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জয়ী দল অস্ট্রেলিয়া। ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ১০টি মুখোমুখি লড়াইয়ে ৪টি-তে জয়ের রেকর্ড থাকলেও নেই টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো জয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের সব ক;টিতেই হারের অতীত আছে বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট কিংবা সুপার টেন-এ অতীতে কোনো জয় নেই বাংলাদেশের। এই অতীতটা পেছনে ফেলে নতুন ইতিহিাস রচনায় এন্টিগায় প্রস্তুত বাংলাদেশ দল। এই ম্যাচে ১ উইকেট পেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে উইকেট শিকারের হাফ সেঞ্চুরি পূর্ণ করবেন সাকিব। 

তবে এই ম্যাচে নির্ধারিত সময়ে ( স্থানীয় সময় রাত ৮টা) টস করতে পারেননি ম্যাচ অফিসিয়ালরা। ঝির ঝির বৃষ্টিতে বিলম্বিত হয়েছে টস। স্থানীয় সময় রাত ৮টা ৫ মিনিটে পিচ কভার খুলে ফেলা হয়েছে।  ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস হয়েছে স্থানীয়  সময় রাত ৮টা ১৫ মিনিটে।

টসে জিতে অস্ট্রেলিয়া নিয়েছে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। বাংলাদেশ একাদশে পরিবর্তন এসেছে একটি। বোলিং-ব্যাটিং শক্তি বাড়িয়ে নিতে জাকের আলী অনিকের জায়গায় নেয়া হয়েছে অফ স্পিন  অলরাউন্ডার শেখ মেহেদীকে। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান,তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড,  প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস  হ্যাজেলউড। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers