মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

শান্ত-হৃদয়ের ফর্মে ফেরা ইনিংসে কামিন্সের হ্যাটট্রিক

শামীম চৌধুরী ২১ জুন , ২০২৪, ০৮:৪৬:১৯

  • লিটন-শান্ত'র পার্টনারশিপ। ছবি-বিসিবি

বাংলাদেশ : ১৪০/৮ (২০.০ ওভারে)

সুপার এইটে বাংলাদেশ ক্রিকেটারদের নিজেদের মতো খেলার পূর্ণ স্বাধীণতা দিয়েছেন হেড কোচ। কোচের এই নির্দেশনা পালনে সাধ্যমত চেষ্টা করেছেন বাংলাদেশ ব্যাটাররা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ করেছে ১৪০/৮। 

কোচের সবুজ সংকেত পেয়ে এন্টিগায় ছন্দ ফিরে পেয়েছেন শান্ত (৩৬ বলে ৫ চার, ১ ছক্কায় ৪১)। হৃদয় বাংলাদেশ ভক্তেদের হৃদয় জিতেছেন (২৮ বলে ২ চার, ২ ছক্বায় ৪০)।

দ্বিতীয় উইকেট জুটিতে শান্ত-লিটন ৪৮ বলে ৫৮ রান যোগ করে দলকে চ্যালেঞ্জিং পুঁজির আবহ দিয়েছেন। শেষ পাওয়ার প্লে-তে ৪ উইকেট হারিয়ে ৪২ রান যোগ করেছে বাংলাদেশ।

শেষ পাওয়ার প্লে-তে স্কোরটা আরও বাড়তে পারতো। তবে ১৮তম ওভারের শেষ দুই বলে মাহমুদউল্লাহ বোল্ড (৩ বলে ২) এবং শেখ মেহেদী আপার কাট করতে যেয়ে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক পেয়ে (১ বলে ০) কামিন্সকে হ্যাটট্রিকের স্বপ্ন দেখিয়েছেন।

শেষ ওভারের প্রথম বলে হৃদয় স্কুপ করতে যেয়ে ফাইন লেগে ক্যাচ দিলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ম বোলার হিসেবে প্যাট কামিন্স করেছেন হ্যাটট্রিক। ২০০৭ সালে অনুষ্ঠিত বিশ্বকাপের অভিষেক আসরে ব্রেট লি'র পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় হ্যাটট্রিকম্যান কামিন্স। আশ্চর্য হলেও সত্য, দুটিই বাংলাদেশের বিপক্ষে।

এই ম্যাচে বাংলাদেশ ব্যাটাররা ভুগেছে লেগ স্পিনার জাম্পার বলে (৪-০-২৪-২)। কামিন্সও শেষ পাওয়ার প্লে;র দুই ওভারে (২-০-১২-৩) ভুগিয়েছেন বাংলাদেশকে। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers