মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

যুক্তরাষ্ট্রকে ব্যবধান বুঝিয়ে দিল উইন্ডিজ

শামীম চৌধুরী ২২ জুন , ২০২৪, ১০:১৬:১২

  • ৮২ রানের ইনিংসের পথে হোপের একটি শট।-ক্রিকইনফো

যুক্তরাষ্ট্র : ১২৮/১০ (১৯.৫ ওভারে)

ওয়েস্ট ইন্ডিজ : ১৩০/১ (১০.৫ ওভারে)

ফল : ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : রোস্টন চেজ (ওয়েস্ট ইন্ডিজ)।

পাকিস্তানকে বিদায় করে যুক্তরাষ্ট্রের সুপার এইটে ওঠাটাই ছিল বড় আপসেট। তবে সুপার এইটে এসে পরাশক্তিদের সঙ্গে ব্যবধান টের পাচ্ছে যুক্তরাষ্ট্র।

এন্টিগায় সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১৮ রানে হারের পর বারবাডোজে ওয়েস্ট ইন্ডিজের কাছে উড়ে গেছে যুক্তরাষ্ট্র। ৫৫ বল হাতে রেখে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়ে সেমির লড়াইয়ে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে অফ স্পিনার রোস্টন চেজ (৩/১৯) এবং দুই পেসার আন্দ্রে রাসেল (৩/৩১) ও আলজেরি জোসেফের (২/৩১) বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে ১২৮ রানে অল আউট করেছে ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় উইকেট জুটির ৪৮ রানের পর উইকেটের মিছিলে ভেঙ্গে পড়েছে যুক্তরাষ্ট্র।  শেষ ৬ উইকেট হারিয়েছে তারা মাত্র ৪০ রানে। 

ইংল্যান্ডের কাছে সুপার এইটের প্রথম ম্যাচ ৬ উইকেটে হেরে যাওয়ায় নেট রান রেটের হিসাব মেলাতে যুক্তরাষ্ট বড় ব্যবধানে জয়ের টার্গেট করেছে। শুরু থেকে ইতিবাচক ব্যাটিংয়ে সাই হোপ ব্যাট চওড়া করেছেন। ব্যাটিং পাওয়ার প্লে-তে উইকেটহীন ৫৮ রানে বড় জড়ের আবহ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম উইকেট জুটির ৪২ বলে ৬৭ এবং অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটির ২৩ বলে ৬৩ রানে নেতৃত্ব দিয়েছেন সাই হোপ। ক্যারিয়ারসেরা ইনিংসে ৩৯ বলে ৪ চার, ৮ ছক্কায় ৮২ রানে অপরাজিত ছিলেন হোপ। পুরান ছিলেন ১২ বলে ১ চার, ৩ ছক্কায় ২৭ রানে। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers