মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

অন্যান্য
  >
বিশ্বকাপ

কিংয়ের বিশ্বকাপ শেষ, উইন্ডিজ দলে মেয়ার্স

ক্রীড়া ডেস্ক ২২ জুন , ২০২৪, ১৭:৫৯:১৬

  • ছবি: ইন্টারনেট

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সময় চোট পান ব্র্যান্ডন কিং। তাই তাকে নিয়ে শঙ্কা ছিলই। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের এই ওপেনার ছিটকে গেলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের পুরো আসর থেকেই। তার বদলি হিসেবে কাইল মেয়ার্সকে স্কোয়াডে যোগ করেছে ক্যারিবিয়ানরা। এখন পর্যন্ত ৩৭ টি-টোয়েন্টি খেলা এই ব্যাটিং অলরাউন্ডারকে দলে নেওয়ার অনুমতি শুক্রবার দিয়েছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন তিনি।

 
ইংল্যান্ডের বিপক্ষে হারের পর যুক্তরাষ্ট্রকে হারানো দলটি সুপার এইটে শেষ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, রোববার।
 
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেই চোট পান কিং। স্যাম কারানের একটি ডেলিভারি ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে মিড অফের দিকে খেলার পরপরই পিচের ওপর পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কোনোমতে মাঠ ছেড়ে যান কিং। এরপর আর ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি। পরে জানা যায়, সাইড স্ট্রেইন চোটে ভুগছেন ২৯ বছর বয়সী ব্যাটসম্যান।
 
ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ২৩ রান করেন কিং। ডানহাতি এই ব্যাটসম্যানের বিশ্বকাপটা অবশ্য ভালো কাটছিল না। আগের চার ম্যাচে রান করেন মোট ৬৩।
 
নিউজজি/সিআর
 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers