মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

ভারতের বিপক্ষে নেই তাসকিন, টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শামীম চৌধুরী ২২ জুন , ২০২৪, ২০:২৭:৩৯

  • টস করছেন রোহিত শর্মা। ছবি-ক্রিকইনফো

বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরে সুপার ফেভারিট ভারতের মুখোমুখি বাংলাদেশ দল। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে জিততে হবে। 

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এন্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সুপার এইটের এই ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

এন্টিগায় সুপার এইটের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে দুর্ভোগে পড়ায় ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

গ্রুপ রাউন্ডে দারুণ ধারাবাহিক বোলিংয়ে প্রশংসা কুড়িয়েছিলেন পেস বোলার তাসকিন। তবে সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংটা হয়নি প্রত্যাশিত। ২ ওভারে উইকেটহীন ২২ রান খরচা করেছেন এই পেসার।

সে কারণেই সুপার এইটে ডু অর ডাই ম্যাচে বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন তাসকিন। অফ ফর্মে থেকেও ভারতের বিপক্ষে অতীত রেকর্ডে একাদশে টিকে গেছেন লিটন দাস। ফিরেছেন একাদশে জাকের আলী অনিক।

এন্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে স্পিন ধরবে, এই পূর্বাভাস পেয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মার খেয়েও একাদশে টিকে গেছেন অফ স্পিনার শেখ মেহেদী। টানা ৪ ম্যাচে তিন পেসারের উপর আস্থা রাখার পর ভারতের বিপক্ষে পেস অ্যাটাকে কম্বিনেশন ভেঙ্গেছে টিম ম্যাজেমেন্ট। ২ পেসারকে নিয়ে এই ম্যাচে খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।

এদিকে উইনিং কম্বিনেশন অপরিবর্তিত রেখেছে ভারত।  

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ  পন্ট, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, কুলদীপ যাদব ও জাসপ্রিত বুমরাহ।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers