মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটের হাফ সেঞ্চুরি সাকিবের

শামীম চৌধুরী ২২ জুন , ২০২৪, ২১:১২:০৮

  • সাকিব-রোহিত। টানা ৯টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে রেকর্ড। রোহিতকে শিকার করে ৫০ উইকেটের মাইলস্টোন পূর্ণ করেছেন সাকিব। ছবি-সংগৃহিত

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসরে নিজের অভিষেকেই ছড়িয়েছিলেন সাকিব দ্যুতি। জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচে পেয়েছিলেন ৪ উইকেট (৪/৩৪)।

শুরুটা করেছিলেন দিনেশ রামদিনকে শিকারের মধ্য দিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ৯ আসরে প্রতিনিধিত্ব করে রোহিত শর্মার সাথে বিরল ইতিহাস রচনা করা সাকিবের সামনে ছিল প্রথম বোলার হিসেবে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটের বিশ্বকাপে উইকেটের হাফ সেঞ্চুরির হাতছানি।

ভারত অধিনায়ক রোহিত শর্মাকে এক্সট্রা কভারে ক্যাচ দিতে বাধ্য করে (১১ বলে ৩ চার, ১ ছক্কায় ২৩) প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন সাকিব। 

চলমান বিশ্বকাপে প্রথম তিন ম্যাচে উইকেটহীন সাকিব নেপালের বিপক্ষে নিজের শেষ ২ ডেলিভারিতে ২ উইকেপ পেয়ে ফিরেছেন ফর্মে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ের সুযোগ পাননি। ভারতের বিপক্ষে নতুন বলে বোলিংয়ের সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন। 

শুরুটা এদিন অবশ্য ভাল করেননি সাকিব। প্রথম ওভারে খরচা করেছেন ১৫ রান। দ্বিতীয় ওভারে প্রথম বলে রোহিতের কাছে ছক্কা, তৃতীয় বলে বাউন্ডারি খেয়ে চতুর্থ বলেও শট খেলতে রোহিতকে প্রলুব্ধ করে মূল্যবান উইকেট পেয়েছেন সাকিব। 

এই বিশ্বকাপে দুটি মাইলস্টোন নিয়ে এসেছিলেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেট শিকারের হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন ভারতের বিপক্ষে ২ ওভারের প্রথম স্পেলে (২-০-২৫-১) রোহিতকে শিকার করে। আর একটি উইকেট পেলে নিউ জিল্যান্ডের টিম সাউদির পর দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ হবে তার দেড়শ উইকেট।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers