মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

এমন স্মার্ট ব্যাটিংই দেখতে চান রোহিত

শামীম চৌধুরী ২৩ জুন , ২০২৪, ০৩:২০:২৪

  • ম্যাচ উত্তর প্রেজেন্টেশন সিরিমনিতে রোহিত শর্মা। ছবি-ইনস্টাগ্রাম

গ্রুপ পর্বে একটি মাত্র ম্যাচে প্রথমে ব্যাট করতে পেরেছে ভারত। সেই ম্যাচে পায়নি ভারত প্রত্যাশিত স্কোর। পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৯ ওভারে থেমেছে ভারতের ইনিংস। ১১৯ রানে অল আউট হয়েছে ভারত। তারপরও এই লো স্কোরিং ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে ভারত। 

সুপার এইটে উঠেই প্রত্যাশিত স্কোর পাচ্ছে ভারত। প্রথম ম্যাচে বারবাডোজে আফগানিস্তানের বিপক্ষে ভারত করেছে ১৮১/৮। দ্বিতীয় ম্যাচে সেখানে এন্টিগায় বাংলাদেশের বিপক্ষে ভারতের স্কোর ১৯৬/৫।

এমন ব্যাটিংই দেখতে চেয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের বিপক্ষে ৫০ রানে জিতে সংবাদ সম্মেলনে এ কথাই বলেছেন ভারত অধিনায়ক-‘আমরা কিভাবে খেলতে চাই, অনেক দিন ধরে তা নিয়ে কথা বলছি আমি। আমাদের কাছে কী প্রত্যাশিত, আমাদের কী করা দরকার এবং আমাদের কীভাবে খেলতে হবে তা জেনে কাজ করা। এটাই চেয়েছি।’

এন্টিগারকন্ডিশন অনুযায়ী ভারত স্মার্ট ব্যাটিং করেছে বলে মনে করছেন রোহিত শর্মা-‘সবকিছু বিবেচনা করে, আমরা সত্যিই ভাল খেলেছি।  কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নিয়েছি। কিছু কারণ আছে, যা আপনাকে বিবেচনায় নিতে হবে এবং কীভাবে সেই বিকল্পগুলি বেছে নিতে হবে সে সম্পর্কে স্মার্ট হতে হবে। আমরা ব্যাট এবং বলের সাথে স্মার্ট ছিলাম। সামগ্রিকভাবে এটি একটি দুর্দান্ত প্রচেষ্টা ছিল।’

ভারতের ইনিংসে একজন ব্যাটার মাত্র (হার্দিক পাণ্ডিয়া) ফিফটি পেয়েছেন। তারপরও ভারতের স্কোর ১৯৬/৫। এমন ব্যাটিংই দেখতে চেয়েছেন রোহিত-‘দেখুন, আটজন ব্যাটারকেই তাদের ভূমিকা পালন করতে হবে। মাত্র একজন ফিফটি পেয়েছে। তারপরও আমরা ১৯৮ (হবে ১৯৬) পেয়েছি। টি-টোয়েন্টিতে, আমি বিশ্বাস করি না যে হাফ সেঞ্চুরি কিংবা সেঞ্চুরি দরকার।   কিভাবে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারেন, সেটাই গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের বিপক্ষে যেভাবে ব্যাট করেছে ভারত, এভাবেই অবশিষ্ট ম্যাচগুলোতে টিমমেট ব্যাটারদের ব্যাটিং দেখতে চান রোহিত-‘এভাবেই আমরা খেলতে চাই এবং নিজেদেরকে এগিয়ে নিতে উৎসাহিত করতে চাই।  আপনাকে কন্ডিশনও বুঝতে হবে, কিন্তু আমাদের স্কোয়াডে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে এবং আমরা মাঠে তাদের সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’ 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers