মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

সময়ের কাছে অবসরের সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন সাকিব

শামীম চৌধুরী ২৩ জুন , ২০২৪, ০৩:৫১:৫৮

  • টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটের হাফ সেঞ্চুরি সাকিবের। ছবি-ইন্টারনেট

ভারতে অনুষ্ঠিত সর্বশেষ ৫০ ওভারের বিশ্বকাপের প্রাক্কালে টি-স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন দুই বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিই হতে যাচ্ছে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ আসর।

তবে সে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়। সাকিব নিজের অবসরের সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন সময়ের হাতে। এন্টিগায় ভারতের বিপক্ষে ম্যাচ শেষে এমনটাই বলেছেন সাকিব-‘ যখন বলেছিলাম, তখন পর্যন্ত ওটাই চিন্তা ছিল। চিন্তা পরিবর্তন হতেই পারে। এসব নিয়ে চিন্তিত নই। সামনে অনেক বড় বিরতি আছে।  টেস্ট ম্যাচ আছে। এটা সময়ের ওপর ছেড়ে দিই। সময় হলেই সবাই জানতে পারবে। দল যদি মনে করে আমার দরকার আছে, আমি যদি মনে করি আমার দরকার আছে। উপভোগ না করলে অবশ্যই খেলার বিষয় না। ’

টি-টোয়েন্টি বিশ্বকাপের টানা ৯টি আসরের সব ক'টিতে প্রতিনিধিত্ব করে রোহিত শর্মার সঙ্গে বিরল রেকর্ড করেছেন সাকিব। ২০২৬ সালে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললে আর একটি মাইলস্টোন হবে সাকিবের। চলমান বিশ্বকাপে খেলতে এসে একটি সংবাদমাধ্যমকে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছের কথা জানিয়েছিলেন সাকিব। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ করেও সিদ্ধান্তের জন্য ভক্তদের অপেক্ষায় রেখেছেন সাকিব-‘শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ কি না, জানি না। পৃথিবীতে যেকোনো কিছু যেকোনো হওয়া সম্ভব। সিদ্ধান্ত নেবে বোর্ড, আমারও কিছু সিদ্ধান্ত আছে।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers