মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

কামিন্সের হ্যাটট্রিক ম্লান, গুলবাদিন তোপে আফগানিস্তানের অঘটন

শামীম চৌধুরী ২৩ জুন , ২০২৪, ১০:৪৩:৪৭

  • ম্যাক্সওয়েলকে আউট করার পর গুলবাদিন নাইবের উৎসব। ছবি-ক্রিকইনফো

আফগানিস্তান : ১৪৮/৬ (২০.০ ওভারে)

অস্ট্রেলিয়া : ১২৭/১০ (১৯.২ ওভারে)

ফল : আফগানিস্তান ২১ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : গুলবাদিন নাইব (আফগানিস্তান)।

এন্টিগায় বাংলাদেশের পর সেন্ট ভিনসেন্টে আফগানিস্তান- অস্ট্রেলিয়া পেসার প্যাট কামিন্স টি-টোয়েন্টি বিশ্বকাপে উপর্যুপরি দ্বিতীয় হ্যাাটট্রিকে করেছেন ইতিহাস রচনা।

তবে তার এই কৃতিত্ব ম্লান হয়েছে আফগান পেসার গুলবাদিনের ক্যারিয়ারসেরা বোলিংয়ে (৪/২০)। ৪ ওভারের এক স্পেলে ওভারপ্রতি একটি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে অঘটন ঘটিয়েছে আফগানিস্তান। সেন্ট ভিনসেন্টে অবিশ্বাস্য এই জয়ে সেমি'র সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান।

সেন্ট ভিনসেন্টে দক্ষিণ আফ্রিকা ১১৫/৭ স্কোর করে নেপালকে হারিয়েছে ১ রানে। বাংলাদেশ ১০৬/১০ স্কোর করে নেপালকে হারিয়েছে ২১ রানে। সে কারণেই প্রথমে ব্যাট করে আফগানিস্তান ১৪৮/৬ স্কোর  করে অস্ট্রেলিয়াকে বড় চ্যালেঞ্জই দিতে পেরেছে।

ওপেনিং পার্টনারশিপে গুরবাজ-ইব্রাহিম জাদরান ৯৫ বলে ১১৮ রান করে ১৬০ প্লাস স্কোরের আভাস দিয়েছিলেন। তবে গুরবাজ ৪৯ বলে ৪ চার, ১ ছক্কায় ৬০ এবং ইব্রাহিম জাদরান ৪৮ বলে ৪ বাউন্ডারিতে ৫১  রান করে ফিরে এলে একটা ধাক্বা খায় আফগানিস্তান।

১১৮ থেকে ১২৬-এই ৮ রানে আফগানিস্তান হারায় ৪ উইকেট। বাংলাদেশের বিপক্ষে ২ দিন আগে এন্টিগায় হ্যাটট্রিক করার পর সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষেও হ্যাটট্রিক করেছেন।

২ ওভারের শেষ স্পেলে প্রথম উইকেটটি পেয়েছেন তিনি ১৮তম ওভারের শেষ বলে, রশিদ খান ডাউদ দ্য উইকেটে খেলতে যেয়ে দিয়েছেন লং অনে ক্যাচ। ২০তম ওভারের ১ম বলে করিম জানাতও দিয়েছেন লং অনে ক্যাচ। দ্বিতীয় বলে গুলবাদিন নাইব স্কোয়ার লেগে ক্যাচ দিলে টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক আনন্দে মেতে ওঠেন প্যাট কামিন্স।

তবে প্যাট কামিন্সকে ঘিরে টিমমেটদের এই উৎসব মাটি করে দিয়েছেন আফগানিস্তানের দুই পেসার নাভিন উল হক (৩/২০) এবং গুলবাদিন নাইব (৪/২০)। নাভিন উল হক ২ ওভারের প্রথম স্পেলে (২-০-৬-২) ট্র্যাভিস হেড (০) এবং মিচেল মার্শ (১২)-কে দিয়েছেন ফিরিয়ে। তাতেই ব্যাটিং পাওয়ার প্লে-তে ৩৩  রানে ৩ উইকেট হারিয়ে বিপদের আলামত পেয়েছে অস্ট্রেলিয়া।

৪র্থ উইকেট জুটিতে ম্যাক্সওয়েল-স্টয়নিচ ৩২ বলে ৩৯ রান নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছেন। তবে গুলবাদিনের বলে স্টয়নিচ উইকেটের পেছনে স্কাই ক্যাচ দিলে (১৭ বলে ১১) ম্যাচের চিত্র বদলে যাওয়া শুরু করে।

পরের তিন ওভারে টিম ডেভিড (৪ বলে ২), ম্যাক্সওয়েল (৪১ বলে ৬ চার, ৩ ছক্বায় ৫৯) এবং প্যাট কামিন্স (৯ বলে ৩) বোল্ড হলে অস্ট্রেলিয়া হতভম্ব হয়ে বড় ব্যবধানে হার মানতে বাধ্য হয়।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers