মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

অন্যান্য
  >
বিশ্বকাপ

আফগানদের ‘অস্ট্রেলিয়া বধকে’ অঘটন বলতে চান না জাফর

ক্রীড়া ডেস্ক ২৩ জুন , ২০২৪, ১৩:৪১:৫৫

  • ছবি: ইন্টারনেট

ক্রিকেট–বিশ্বের অনেকেই আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়ার হারকে অঘটন হিসেবেই দেখবেন। এদিকে বিশ্বের অনেক সংবাদমাধ্যমেই আফগানদের অস্ট্রেলিয়া বধকে অঘটনের শিকার হিসেবে উল্লেখ করেছে। তবে সেন্ট ভিনসেন্টে আজ যে আফগানরা হারিয়েছে অস্ট্রেলিয়াকে, সেটাকে অঘটন মানতে চাচ্ছেন না ভারতের সাবেক তারকা ব্যাটার ওয়াসিম জাফর। 

সেন্ট ভিনসেন্টে আজ ১৪৯ রানের লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়ার শেষ ১০ ওভারে প্রয়োজন ছিল ৭৯ রান, হাতে ছিল ৭ উইকেট। এখান থেকে দুর্দান্ত বোলিং-ফিল্ডিংয়ে আফগানিস্তান জিতেছে ২১ রানে। আফগানদের অভিনন্দন জানিয়ে জাফর টুইট করেন, ‘এই জয়কে অঘটন বলে আফগানিস্তানকে খাটো করতে চাই না। আফগানিস্তান তাদের দলে যেকোনো দলকে হারানোর জন্য যথেষ্ট। আজ তারা তাদের সামর্থ্য অনুযায়ী খেলেছে এবং দুর্দান্ত অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এটা তো অবশ্যই উদযাপন করার মতো। অভিনন্দন আফগানিস্তান। দারুণ খেলেছে।’ 

আইসিসি ইভেন্টে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকেই দুর্দান্ত খেলছে আফগানিস্তান। ভারতে অনুষ্ঠিত গত ওয়ানডে আফগানরা জেতে ৪ ম্যাচ। যার মধ্যে তৎকালীন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানরা। পাশাপাশি শ্রীলঙ্কা-পাকিস্তানের মতো এশিয়ার দুই পরাশক্তিকেও হারিয়েছিলেন রশিদ খান-মোহাম্মদ নবীরা। 

এরআগে গ্রুপ পর্বের বৈতরণি পার হয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠেছিল আফগানিস্তান। যেখানে ‘সি’ গ্রুপে ছিল ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মতো দুই ‘আইসিসি ইভেন্ট বিশেষজ্ঞ দল’, সেখানে কিউইদের বিদায় করে সুপার এইটের টিকিট নিশ্চিত করে আফগানিস্তান।

সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হারে আফগানরা। তবে এ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় রশিদ খানের দল। এরফলে তারা এখন সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখছে। সুপার এইট পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানদের প্রতিপক্ষ বাংলাদেশ। এ ম্যাচে জয় পেলেই শেষ চারে ওঠা অনেকটাই নিশ্চিত হবে দলটির। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers